Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • লাদাখে হিংসার ঘটনায় মৃত্যু ৪ জনের, আহত বেড়ে ৮০, পরিস্থিতি নিয়ন্ত্রণে বলল কেন্দ্র

লাদাখে হিংসার ঘটনায় মৃত্যু ৪ জনের, আহত বেড়ে ৮০, পরিস্থিতি নিয়ন্ত্রণে বলল কেন্দ্র

Online Desk সেপ্টেম্বর 25, 2025
20250925_103230.jpg

ওঙ্কার ডেস্ক: হিংসা ও গণবিক্ষোভে উত্তপ্ত হয়েছিল লাদাখ। বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হল, লাদাখের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এদিন বিকেল ৪টা থেকে আর কোনও হিংসার ঘটনা ঘটেনি বলে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে, যেখানে সাধারণ মানুষকে সমাজ মাধ্যমে পুরানো এবং উস্কানিমূলক ভিডিও প্রচার করা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘সকালের দিকে ঘটে যাওয়া দুর্ভাগ্যজনক ঘটনা ছাড়া, বিকেল ৪টার মধ্যে লাদাখের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।’ স্বরাষ্ট্র মন্ত্রক আরও জানিয়েছে, পর্যাপ্ত সাংবিধানিক সুরক্ষা দেওয়ার মাধ্যমে কেন্দ্রীয় সরকার লাদাখের মানুষের আকাঙ্ক্ষার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।

লাদাখকে রাজ্যের স্বীকৃতি দিতে হবে, এই দাবিতে বিক্ষোভ ঘিরে বুধবার লেহতে হিংসার ঘটনা ঘটে। বিক্ষোভ থেকে অগ্নিসংযোগ এবং সংঘর্ষের সূচনা হয়। যার ফলে ৪ জনের মৃত্যু হয়। জখম হয়েছেন ৪০ জন পুলিশ কর্মী-সহ কম করে ৮০ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শহরজুড়ে মোতায়েন করা হয় পুলিশ এবং আধাসামরিক বাহিনী। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাসের শেল ফাটানো হয়।

অন্যদিকে এই ঘটনার জন্য সোনম ওয়াংচুককে দায়ী করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বিবৃতিতে বলা হয়েছে, ‘বহু নেতা সোনমকে অনশন প্রত্যাহারের আহ্বান জানালেও তিনি তা শোনেননি। আরব বসন্তের কায়দায় বিক্ষোভে উস্কানি দিয়ে গিয়েছেন। শুধু তাই নয়, নেপালের জেন জি আন্দোলনের উল্লেখ করে জনগণকে বিভ্রান্ত করেছেন।’

Post Views: 114

Continue Reading

Previous: পুজোর আগে আবারও বৃষ্টিতে ভাসবে বাংলা, জেলায় জেলায় বৃষ্টির সতর্কতা
Next: ‘ট্রাম্প-মোদীর শীঘ্রই বৈঠক হবে’, দাবি মার্কিন কর্তার

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.