Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • কেন্দ্রীয় বাহিনী নিয়ে জট কাটলো হাই কোর্টে, সোমবারই আসছে আরও ৪৮৫ কোম্পানি

কেন্দ্রীয় বাহিনী নিয়ে জট কাটলো হাই কোর্টে, সোমবারই আসছে আরও ৪৮৫ কোম্পানি

Online Desk জুলাই 3, 2023
List.jpg

ওঙ্কার অনলাইন ডেস্কঃ পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে জট কাটলো কলকাতা হাই কোর্টে। বুথে বুথে থাকছে কেন্দ্রীয় বাহিনী। সোমবারই বকেয়া আরও ৪৮৫ কোম্পানি বাহিনী রাজ্যে আসছে বলে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চে জানাল নির্বাচন কমিশন। কিছুক্ষন আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বাহিনীর ছাড়পত্র দিয়েছে বলে উচ্চ আদালতে জানান কমিশনের আইনজীবী জিষ্ণু বসু। এদিন নির্বাচন কমিশনের তরফে আদালতে পঞ্চায়েত নির্বাচনের ব্যবস্থাপনা নিয়ে হলফনামা আকারে রিপোর্ট জমা দেয় নির্বাচন কমিশন। আদালতে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়, পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে নির্দেশ মেনেছে কমিশন । সেই মর্মেই এদিন হাই কোর্টে রিপোর্ট দেয় কমিশন। কমিশনের তরফে জানানো হয়, রাজ্যে ৪৮৩৪ স্পর্শকাতর বুথ রয়েছে যা মোট বুথের ৭/৮ শতাংশ। আদালতের নির্দেশে প্রথমে ২২ কোম্পানি বাহিনী মোতায়েন হয়েছিল। পরে আসে আরও ৩১৫ কোম্পানি বাহিনী। আর এদিন বাকি কোম্পানি আসছে বলে আদালতে জানালো কমিশন। কমিশনের দাবি, যে যে চুক্তিভিত্তিক কর্মী ভোটের কাজে নিয়োগ করা হয়েছিল তাদের ইতিমধ্যেই অপসারণ করা হয়েছে।
তবে এদিন কমিশনের দেওয়া রিপোর্টে বকেয়া বাহিনীর কথা উল্লেখ ছিল না। শুনানির শেষার্ধে এই অতিরিক্ত বাহিনীর কথা জানতে পারে বলে জানায় কমিশন। তার প্রেক্ষিতে কমিশনের এই রিপোর্ট সব পক্ষকে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবার মামলার পরবর্তী শুনানি। এদিন মামলার শুনানিতে স্বশরীরে হাজির ছিলেন কমিশনের সচিব নীলাঞ্জন শান্ডিল্য।

Post Views: 133

Continue Reading

Previous: #WbPanchayatElection2023 “দুহাতে দুটো লাড্ডু নিয়ে চলবেন, তা তো হয় না” ভারচুয়াল সভা থেকে বাম কংগ্রেস কে কটাক্ষ মমতার
Next: #WbPanchayatElection2023 “টিএমসি বিজেপির এজেন্ট” স্বীকার করলেন দিলীপ ঘোষ

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.