Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বিজেপিপ্রার্থীর রহস্যমৃত্যুতে ডিএসপি পদমর্যাদার অফিসারকে দিয়ে তদন্তের নির্দেশ হাই কোর্টের

বিজেপিপ্রার্থীর রহস্যমৃত্যুতে ডিএসপি পদমর্যাদার অফিসারকে দিয়ে তদন্তের নির্দেশ হাই কোর্টের

Online Desk জুলাই 25, 2023
HC-Final-DP.jpg

ওঙ্কার বাংলা অনলাইন ডেস্কঃ বিষ্ণুপুরের বিজেপিপ্রার্থী ভোলানাথ মণ্ডলের রহস্য মৃত্যুর ঘটনায় ডিএসপি পদমর্যাদার অফিসারকে দিয়ে তদন্তের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। একই সঙ্গে গননা কেন্দ্র এবং দুই হাসপাতালের সিসিটিভি ফুটেজ এখনই বাজেয়াপ্ত করতে হবে বলেও নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।
ময়নাতদন্ত ছাড়া দাহ করার মত গুরুতর অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। যেভাবে ময়নাতদন্ত ছাড়া দেহ দাহ করা হয়েছে, অভিযোগ জানানোর পরেও পুলিশ কোনও পদক্ষেপ করেনি তাতে তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠার সুযোগ আছে বলে এদিন মন্তব্য করেন বিচারপতি জয় সেনগুপ্ত। কেনও অভিযোগ পেয়েও পুলিশ FIR করেনি এদিন তা জানতে চান বিচারপতি জয় সেনগুপ্ত। ২১ জুলাইয়ের অভিযোগকে এখনই FIR হিসেবে গ্রহণ করে তদন্ত শুরু করতে হবে বলেও এদিন জানিয়েছে আদালত। ১৮ আগস্ট পরবর্তী শুনানিতে কেস ডাইরি সহ রিপোর্ট দিতে হবে। যে ভিডিও ফুটেজ পুলিশ মৃতের বাড়ি গিয়ে তুলেছে তাই নিয়ে পরিবার হলফনামা দেবে ওইদিন। প্রসঙ্গত বিষ্ণুপুর ১ নং ব্লকের দড়িকাওয়াডাঙা গ্রাম পঞ্চায়েতের ২০৯ নম্বর বুথের বিজেপি প্রার্থী ছিলেন ভোলানাথ মণ্ডল মণ্ডল। পরিবারের অভিযোগ ভোট পরবর্তী হিংসায় তাঁকে খুন করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা। মৃতের পরিবারের আরও অভিযোগ পুলিশকে জানানো হলেও তারা এফআইআর নেয়নি। শুধু তাই নয় ময়নাতদন্ত ছাড়াই দেহ দাহ করে দেয় তারা। পরে ২১ জুলাই ডায়মণ্ডহারবার পুলিশ সুপারের অফিসে গিয়ে তৃণমূল আশ্রিত গুন্ডাদের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মামলা দায়ের হয় হাই কোর্টেও। সেই মামলার প্রথম দিনের শুনানিতেই ভোলানাথ মণ্ডলের রহস্য মৃত্যুর ঘটনায় ডিএসপি পদমর্যাদার অফিসারকে দিয়ে তদন্তের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট।

Post Views: 76

Continue Reading

Previous: ঠাকুরপুকুরে ভয়াবহ পথ দুর্ঘটনা,জখম একাধিক
Next: হাই কোর্টে প্রশ্নের মুখে অস্থায়ী দমকলকর্মীদের কাজের মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.