Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • হাই কোর্টে প্রশ্নের মুখে অস্থায়ী দমকলকর্মীদের কাজের মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত

হাই কোর্টে প্রশ্নের মুখে অস্থায়ী দমকলকর্মীদের কাজের মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত

Online Desk জুলাই 25, 2023
HC-Final-DP.jpg

ওঙ্কার বাংলা অনলাইন ডেস্কঃ অস্থায়ী দমকলকর্মীদের কাজের মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত প্রশ্নের মুখে। দমকলকর্মীদের মেয়াদ এক বছরের বদলে হঠাৎ কেন চারবছর পর্যন্ত করা হল জানতে চায় আদালত। নিযুক্তকর্মীদের বরখাস্ত করা হোক, মন্তব্য কলকাতা হাই কোর্টের বিচারপতি দেবাংশু বসাকের। এক বছরের জন্য নিয়োগ করে আজীবন চালানো যেতে পারে না। কোন ভাবেই এটা বরদাস্ত নয়, মন্তব্য বিচারপতি দেবাংশু বসাকের।
এদিন এজি সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় জানান, দমকলের সিলেকশন কমিটি ২০১৭ সালের বিজ্ঞপ্তি অনুসারে ২৫ জনকে বাছাই করে। ২০১৯ সালে তাদের অস্থায়ী চাকরিতে নিয়োগ করা হয়। এক বছর মেয়াদ থাকলেও সরকার তাদের মেয়াদ বৃদ্ধি করতেই পারে। রাজ্যের আইনজীবী সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় আরও জানান পশ্চিমবঙ্গ ফায়ার সার্ভিস অ্যাক্ট বা আইন অনুযায়ী দমকলের ৫০% স্থায়ী পোস্ট। এদের সরাসরি নিযুক্ত করা হয়। বাকি ৫০% বা দেড় হাজার শূন্যপদ অক্সিলিয়ারি ভলেন্টিয়ার থেকে হয়। যদিও এই তথ্যে খুশি নয় আদালত। পনের দিনের মধ্যে রাজ্যকে রিপোর্ট দিতে নির্দেশ বিচারপতি দেবাংশু বাসাকের ডিভিশন বেঞ্চের।

Post Views: 102

Continue Reading

Previous: বিজেপিপ্রার্থীর রহস্যমৃত্যুতে ডিএসপি পদমর্যাদার অফিসারকে দিয়ে তদন্তের নির্দেশ হাই কোর্টের
Next: খাপাইডাঙ্গা ঘটনায় মহারাজা জিতেন্দ্র নারায়ন হাসপাতালে রাহুল সিনহা

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.