Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ‘পোস্টিং’ কাণ্ডে কম করে ৪ কোটি টাকার দুর্নীতি হয়েছেঃ বিচারপতি গঙ্গোপাধ্যায়

‘পোস্টিং’ কাণ্ডে কম করে ৪ কোটি টাকার দুর্নীতি হয়েছেঃ বিচারপতি গঙ্গোপাধ্যায়

Online Desk জুলাই 25, 2023
Abhijit.jpg

ওঙ্কার অনলাইন ডেস্কঃ এক লাখ টাকা নিলেও কম করে চার কোটি টাকার দুর্নীতি হয়েছে। ‘পোস্টিং’ দুর্নীতি কাণ্ডে পর্যবেক্ষণ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। প্রাথমিক নিয়োগ দুর্নীতির পর এবার ‘পোস্টিং’ দুর্নীতির তদন্তেও সিবিআইকে যুক্ত করল উচ্চ আদালত। এদিন সিবিআই-এর তরফে তিন আধিকারিক হাই কোর্টে হাজির ছিলেন। তাঁদের মঙ্গলবার রাত সাড়ে আটটা থেকে প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন সভাপতি জেল বন্দি মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বুধবার সকাল নটা থেকে ফের জিজ্ঞাসাবাদ করা হবে মানিক ভট্টাচার্যকে। জিজ্ঞাসাবাদের সময় ভিডিও রেকর্ড করার নির্দেশ দেন বিচারপতি। জিজ্ঞাসাবাদের সময় প্রেসিডেন্সি সংশোধনাগার কর্তৃপক্ষকে সিবিআইকে সাহায্য করতে নির্দেশ দেন বিচারপতি। কোন অসহযোগিতার খবর পেলে সুপারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
এদিন সিবিআই-এর আইনজীবীকে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন এক লাখ টাকা ধরলেও চার কোটি টাকার দুর্নীতি হয়েছে। এখন থেকেই তদন্ত শুরু করুন। সিবিআই যদি ব্যর্থ হয় আমার অন্য টেকনিক জানা আছে। প্রয়োজনে সিবিআই ডিরেক্টরকে ডাকব, প্রয়োজনে প্রধানমন্ত্রীকে জানাব। ভিডিওগ্রাফ করুন, দেখতে চাই মানিক ভট্টাচার্য কি উত্তর দেন। ভিডিওগ্রাফি না হলে মোবাইলে করুন। মধ্যরাতে হলেও আজ করুন। প্রেসিডেন্সি জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করুন। পাশাপাশি এদিন ইডিকেও তথ্য জোগাড় করতে নির্দেশ দেয় হাই কোর্ট। প্রসঙ্গত ২০২০ সালে ‘পোস্টিং’ কাণ্ডে দুর্নীতির অভিযোগ ওঠে মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম জেলা থেকে। এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন প্রয়োজনে মানিক ভট্টাচার্যকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে। যে মানুষ সবার থেকে সুবিধা নিয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করা দরকার।

Post Views: 79

Continue Reading

Previous: সৌদিতে বসে পঞ্চায়েতে মনোনয়ন, সিআইডির জিঙ্গাসাবাদ
Next: আজ বুধবার প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলার শুনানি

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.