Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • হাই কোর্টে ধাক্কা খেলেন শুভেন্দু, ভোটের দিন নিজের ভোট কেন্দ্রের বাইরে বের হতে পারবেন না বিরোধী দলনেতা

হাই কোর্টে ধাক্কা খেলেন শুভেন্দু, ভোটের দিন নিজের ভোট কেন্দ্রের বাইরে বের হতে পারবেন না বিরোধী দলনেতা

Online Desk জুলাই 7, 2023
HC-Final-DP.jpg

ওঙ্কার ওনলাইন ডেস্কঃ হাই কোর্টে জোর ধাক্কা খেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পঞ্চায়েত ভোটের দিন নিজের ভোট কেন্দ্রের বাইরে বেরোতে পারবেন না তিনি। তাঁকে নজরবন্দী করতে নোটিশ দেন কাঁথি থানার আইসি। সেই নোটিশকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে শুক্রবার দ্বারস্থ হন বিরোধী দলনেতা। এদিন বেলা ১ টায় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে ওঠে মামলাটি। শুনানিতে শুভেন্দুর আবেদন খারিজ করে দিলেন হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহা। ভোটের দিন নিজের ভোট কেন্দ্রের বাইরে যাতে বেরোতে না পারেন সে কারণে পুলিশের পক্ষ থেকে নোটিশ পাঠানো হয় শুভেন্দু অধিকারীকে। পুলিশের দেওয়া নোটিশের সিদ্ধান্তই বহাল রাখল উচ্চ আদালত।
এদিন বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ ভোটের দিন ভোট কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে নিজের নিরাপত্তারক্ষী নিয়ে প্রবেশ পারবেন না শুভেন্দু অধিকারী। ভোটের দিন নিরাপত্তা রক্ষী নিয়ে নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় ঘুরতেও পারবেন না তিনি।
এদিন হাই কোর্টে শুভেন্দু অধিকারীর আইনজীবী প্রশ্ন করেন কি ভাবে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এভাবে নির্দিষ্ট জায়গায় আটকে দিতে পারে পুলিশ প্রশাসন ? তাঁর আরও অভিযোগ, শাসকদের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে বিরোধীদের ক্ষেত্রে অন্য পদক্ষেপ নেওয়া হয়েছে, সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে একই সিদ্ধান্ত নেওয়া হয়নি।
সওয়াল জবাবে কমিশনের আইনজীবী জানান নির্দিষ্ট কোন ব্যক্তিকে নোটিশ দেওয়া হয়নি। সকল রাজনৈতিক দলের বিধায়ককেই এই নোটিশ দেওয়া হয়েছে। দুপক্ষের আইনজীবীদের সওয়াল জবাবের পর শুভেন্দুর আবেদন খারিজ করে দেন হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহা। ফলে ভোটের দিন নিজের ভোট কেন্দ্রের বাইরে বেরোতে পারবেন না রাজ্যের বিরোধী দলনেতা।

Post Views: 92

Continue Reading

Previous: নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ হিঙ্গলগঞ্জে
Next: ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিল ও পুনর্নিয়োগের নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.