Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • চাকরি ঘুষের টাকা বিদেশে পাচার হয়েছে, টলিউডে লাগানো হয়েছে, হাই কোর্টে জানাল সিবিআই

চাকরি ঘুষের টাকা বিদেশে পাচার হয়েছে, টলিউডে লাগানো হয়েছে, হাই কোর্টে জানাল সিবিআই

Online Desk জুলাই 14, 2023
HC-Final-DP.jpg

ওঙ্কার বাংলা অনলাইন ডেস্কঃ সিবিআই এবং ইডিকে অবিলম্বে ঘুষ দিয়ে চাকরি পাওয়াদের তালিকা দিতে নির্দেশ দিলেন হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহা। শুক্রবার দুই কেন্দ্রীয় সংস্থা ইডি এবং সিবিআইকে ২৯ অগাস্টের মধ্যে রিপোর্ট জমা দেবার নির্দেশ দিলেন বিচারপতি সিনহা। এদিন কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলাটি ওঠে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। প্রসঙ্গত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম তাঁর মুখ দিয়ে বলাতে চাপ দিচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, এই অভিযোগ তুলে জেলে বসেই চিঠি লিখেছিলেন ধৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষ। এদিন কুন্তলের সেই চিঠি ভিত্তিহীন বলে জানান সিবিআইয়ের আইনজীবী বিল্বদল ভট্রাচার্য। এদিন আদালতে একটি রিপোর্ট জমা দেন তিনি। সিবিআই রিপোর্টে উল্লেখ করেছে অয়ন শীল এবং শান্তনু বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি চিহ্নিত করে এটাচ করা হয়েছে। ৩৫০ কোটি টাকা বিভিন্ন জায়গায় বিনিয়োগ করা হয়েছে। বিদেশে পাচার হয়েছে, টলিউডে লাগানো হয়েছে। সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে গ্রেফতার করা হয়েছে। তাকে ইডি হেফাজতে নিয়ে জেরাও করেছে। প্রায় ১০০ টি ব্যাঙ্ক একাউন্ট গোয়েন্দা সংস্থার স্ক্যানারে রয়েছে। সুজয়কৃষ্ণ ভদ্রর সঙ্গে আর্থিক লেনদেনের যোগ পাওয়া গেছে।
অন্যদিকে মামলাকারীদের তরফে আইনজীবী সুদীপ্ত দাশগুপ্তও আদালতে একটি হলফনামা জমা দেন।
রাজ্যের কৌঁসুলি শীর্ষাণ্য বন্দ্যোপাধ্যায় বলেন রাজ্যের ১২৩ টি পুরসভার তথ্য চাওয়া হয়েছে। কিন্তু কেন ? সেখানে একাধিক বিষয় অস্পষ্ট। পুরসভার ফোন নম্বর চাওয়া হয়েছে কিন্তু ঠিক কার ফোন নম্বর তা স্পষ্ট নয়।
সব পক্ষের আইনজীবীদের সওয়ালজবাব শুনে বিচারপতি অমৃতা সিনহা সিবিআই-এর আইনজীবীর কাছে জানতে চান ‘এখনো কেন কিং পিন পর্যন্ত পৌঁছানো যাচ্ছে না ?’
সিবিআইয়ের আইনজীবী জানান ২০১৬ সালে শিক্ষক পদে ৪২ হাজারের বেশি নিয়োগ করা হয়েছে। সেই ব্যাপারে তদন্ত করা হচ্ছে। যে শিক্ষকরা টাকার বিনিময়ে চাকরি পেয়েছে তাদের খুঁজে বের করতে চেষ্টা চলছে।
এরপরই বিচারপতি সিনহা বলেন সিবিআই আজ যে রিপোর্ট দিয়েছে তাতে তেমন কিছুই নেই। যাতে যোগ্যরা সুযোগ পায় তা খুঁজে বের করুক সিবিআই। এরপরই ২৯ অগাস্ট ফের সিবিআইকে তালিকা দিতে নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা।

Post Views: 253

Continue Reading

Previous: অশান্ত কোচবিহারে এল কেন্দ্রীয় প্রতিনিধি দল
Next: খড়গপুরে পঞ্চায়েতে জয়ী সিপিএম প্রার্থী যোগ দিলেন তৃণমূলে

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.