Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • নিউটাউনের পরই জ্বলল কাঁকুড়গাছি, অক্সিজেন সিলিন্ডারের গোডাউনে বিস্ফোরণ

নিউটাউনের পরই জ্বলল কাঁকুড়গাছি, অক্সিজেন সিলিন্ডারের গোডাউনে বিস্ফোরণ

Online Desk ডিসেম্বর 18, 2025
wwww.jpg

ওঙ্কার ডেস্ক: নিউটাউনের আগুনের রেশ তখনও কাটেনি। তারমধ্যেই শহরের আরেক প্রান্তে ভয়াবহ অগ্নিকান্ড। কাঁকুড়গাছির লোহাপট্টি এলাকার ১৫০ ঘোষবাগান লেনের একটি অক্সিজেন সিলিন্ডারের গোডাউনে বিস্ফোরণ হয় বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। সূত্রের খবর, রাত আড়াইটে নাগাদ শুরু হয় বিস্ফোরণ। বিস্ফোরণের তীব্রতা এতোটাই ছিল, প্রায় দুই কিলোমিটার দূর থেকেও শব্দ শোনা যায়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রথমে একটি বিস্ফোরণ, তার পর একের পর এক সিলিন্ডার ফাটতে থাকে। প্রায় ২০–২৫ মিনিট ধরে টানা বিস্ফোরণের শব্দ শোনা যায়। স্থানীয় এক বাসিন্দার কথায়, ‘কম করে ১০০টারও বেশি সিলিন্ডার ফাটার আওয়াজ পেয়েছি। মনে হচ্ছিল যেন যুদ্ধ হচ্ছে।’
অগ্নিকাণ্ডের খবর পেয়ে দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। দমকলের ১৫টি ইঞ্জিন আগুন নেভানোর কাজে নামে। সঙ্গে যোগ দেয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর নেই বলে জানিয়েছে প্রশাসন। তবে একই দিনে শহরের দুই প্রান্তে আগুন লাগায় যেমন আতঙ্ক ছড়িয়েছে, তেমনই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।

Post Views: 211

Continue Reading

Previous: বায়ুদূষণে নাজেহাল রাজধানী; পুরনো গাড়িতে নিষেধাজ্ঞা ও ‘নো পিইউসি নো ফুয়েল’ নিয়ম কার্যকর দিল্লিতে
Next: ১০ মাসে আট যুদ্ধের অবসানের দাবি; বিশ্বমঞ্চে ফের নিজের সাফল্যের দামামা বাজাতে ব্যস্ত মার্কিন প্রেসিডেন্ট

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.