Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ১০ মাসে আট যুদ্ধের অবসানের দাবি; বিশ্বমঞ্চে ফের নিজের সাফল্যের দামামা বাজাতে ব্যস্ত মার্কিন প্রেসিডেন্ট

১০ মাসে আট যুদ্ধের অবসানের দাবি; বিশ্বমঞ্চে ফের নিজের সাফল্যের দামামা বাজাতে ব্যস্ত মার্কিন প্রেসিডেন্ট

Online Desk ডিসেম্বর 18, 2025
trump.png

ওঙ্কার ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বিশ্বমঞ্চে নিজের ভূমিকাকে কেন্দ্র করে একাধিক বড় দাবি সামনে আনলেন। সাম্প্রতিক এক আন্তর্জাতিক ভাষণে তিনি বলেন, মাত্র ১০ মাসের মধ্যে তাঁর নেতৃত্বে আটটি যুদ্ধের অবসান ঘটেছে। ট্রাম্পের বক্তব্যে উঠে আসে মধ্যপ্রাচ্য থেকে আফ্রিকা এবং এশিয়ার বিভিন্ন সংঘাতের প্রসঙ্গ, যেখানে তিনি দাবি করেন যে কূটনৈতিক চাপ, অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও বাণিজ্যনীতির কৌশল ব্যবহার করে সংঘর্ষ থামাতে সক্ষম হয়েছেন যুক্তরাষ্ট্র। এর আগেও একধিকবার এমন মন্তব্য করে নোবেল শান্তি পুরষ্কারের দাবি তুলেছিলেন তিনি।
ভাষণে ট্রাম্প বলেন, তাঁর প্রশাসনের সময়ে যুদ্ধের বদলে শান্তিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। তিনি জানান, সরাসরি সামরিক হস্তক্ষেপের পরিবর্তে শুল্কনীতি, অর্থনৈতিক চাপ এবং আলোচনার মাধ্যমে একাধিক অঞ্চলে সংঘর্ষ বন্ধ করা সম্ভব হয়েছে। তাঁর দাবি অনুযায়ী, এই নীতির ফলে শুধু যুদ্ধ থামেনি, বরং আমেরিকার বৈশ্বিক প্রভাবও বেড়েছে। ট্রাম্প আরও বলেন, মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের অস্থিরতার অবসান ঘটাতে তাঁর উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে এবং একাধিক দেশকে আলোচনার টেবিলে বসতে বাধ্য করেছে।
তবে ট্রাম্পের এই দাবিকে ঘিরে আন্তর্জাতিক মহলে প্রশ্নও উঠছে। কূটনৈতিক মহলের একাংশের মতে, যেসব সংঘাতকে তিনি ‘যুদ্ধের অবসান’ বলে উল্লেখ করছেন, তার অনেক ক্ষেত্রেই স্থায়ী শান্তিচুক্তি হয়নি, বরং সাময়িক যুদ্ধবিরতি বা সংঘর্ষের তীব্রতা কমেছে মাত্র। কিছু অঞ্চলে এখনও বিচ্ছিন্নভাবে সহিংসতার ঘটনা ঘটছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে রিপোর্ট প্রকাশিত হয়েছে। ফলে ট্রাম্পের বক্তব্যকে রাজনৈতিক প্রচারের অংশ হিসেবেও দেখছেন অনেকে।
ভাষণে ট্রাম্প নিজের প্রশাসনের সাফল্য তুলে ধরার পাশাপাশি বর্তমান বৈশ্বিক পরিস্থিতির সঙ্গেও তুলনা টানেন। তিনি ইঙ্গিত দেন, শক্ত অবস্থান না নিলে আন্তর্জাতিক রাজনীতিতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। একই সঙ্গে তিনি আমেরিকার অভ্যন্তরীণ অর্থনীতির প্রসঙ্গ টেনে এনে বলেন, শক্তিশালী অর্থনীতি থাকলেই বিশ্ব রাজনীতিতে প্রভাব বিস্তার করা যায়। ট্রাম্পের এহেন মন্তব্য নতুন নয়, এর আগেও বহুবার যুদ্ধ থামানোর কৃতিত্ব নিজের ঝুলিতে ভরেছেন তিনি এবং তার জন্য নোবেল শান্তি পুরষ্কারের যোগ্য দাবিদার বলেও প্রচার করেন তিনি।
ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্য আবারও আন্তর্জাতিক রাজনীতিতে বিতর্কের জন্ম দিয়েছে। সমালোচকরা বলছেন, বাস্তব পরিস্থিতির সঙ্গে এই দাবির ফারাক রয়েছে। বস্তুত যেইসমস্ত যুদ্ধ থামানোর দাবি ট্রাম্প করেছেন ইতিহাস ঘাতলে দেখা যাবে তার সিংহভাগ যুদ্ধের নেপথ্যে রয়েছে খোদ আমেরিকা। এমনকি বর্তমান পরিস্থিতিতে যুদ্ধে লিপ্ত দেশ গুলিকে আমেরিকা যুদ্ধ সামগ্রী বিক্রি করে নিজের সামরিক বানিজ্যকে আরও মিজবুত করছে। তাই আবারও মার্কিন প্রেসিডেন্টের ‘১০ মাসে আট যুদ্ধের অবসান’ এই মন্তব্য ঘিরে বিশ্ব রাজনীতিতে নতুন করে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।

Post Views: 301

Continue Reading

Previous: নিউটাউনের পরই জ্বলল কাঁকুড়গাছি, অক্সিজেন সিলিন্ডারের গোডাউনে বিস্ফোরণ
Next: বাংলার আইন শৃঙ্খলা শক্তিশালী, স্বীকার করল কেন্দ্র

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.