Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বাংলার আইন শৃঙ্খলা শক্তিশালী, স্বীকার করল কেন্দ্র

বাংলার আইন শৃঙ্খলা শক্তিশালী, স্বীকার করল কেন্দ্র

Online Desk ডিসেম্বর 18, 2025
kk.jpg

ওঙ্কার ডেস্কঃ দেশের অন্যান্য রাজ্যের তুলনায় বাংলায় আইন-শৃঙ্খলা শক্তিশালী, স্বীকার করল কেন্দ্র। বাংলার বিজেপি সহ অন্যান্য বিরোধী দলের নেতারা যতই দাবি তুলুক বাংলার আইন শৃঙ্খলা উচ্ছন্নে গেছে, কেন্দ্রের তথ্য বলছে অন্য কথা। রাজ্যসভায় তৃণমূল দলনেতা ডেরেক ও’ব্রায়েন, মুখ্য সচেতক নাদিমুল হকদের প্রশ্নের জবাবে বুধবার কেন্দ্র এই উত্তরই দিয়েছে।
বাংলার আইন শৃঙ্খলা নিয়ে ডেরেকের লিখিত প্রশ্নের জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, ২০২১ সাল থেকে ২০২৩ সালে প্রবীণ নাগরিকদের উপর হওয়া বিভিন্ন বিচারাধীন অপরাধ কমেছে ৫৫ শতাংশ। আমেদাবাদ, সুরাত, জয়পুর-সহ দেশের অন্যান্য শহরে যা ঊর্ধ্বমুখী, বাংলায় তা কমেছে। ২০২৩ সালে কলকাতায় এমন মাত্র ছ’টি অভিযোগ নথিবদ্ধ হয়েছিল। দিল্লি, বেঙ্গালুরু ও মুম্বইয়ে সেই সংখ্যা যথাক্রমে ১৩৬১, ৬৪৯ ও ৫১৮।
২০১৯ থেকে ২০২৩ সালে তফসিলি জাতি ও জনজাতিদের উপর বিভিন্ন মামলা বাংলায় কমে হয়েছে ২১ শতাংশ। উল্টোদিকে, সর্বভারতীয় ক্ষেত্রে এই সংখ্যাটা বেড়ে হয়েছে ৩২ শতাংশ। আরেক সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের উত্তরে কেন্দ্র জানিয়েছে এক অন্য তথ্য। তফসিলি জাতি, জনজাতিদের নাগরিক অধিকার রক্ষা করতে কেন্দ্রের থেকে বাংলা মাত্র ৪.৬৪ কোটি টাকা পেয়েছে। যেখানে উত্তরপ্রদেশ ৮৯ কোটি, মধ্যপ্রদেশ ৮৮ কোটি এবং গুজরাত ৩০ কোটি টাকা পেয়েছে।

Post Views: 177

Continue Reading

Previous: ১০ মাসে আট যুদ্ধের অবসানের দাবি; বিশ্বমঞ্চে ফের নিজের সাফল্যের দামামা বাজাতে ব্যস্ত মার্কিন প্রেসিডেন্ট
Next: নিরাপত্তা পরিস্থিতির জেরে রাজশাহী ও খুলনার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.