Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • পুজো কার্নিভাল ঘিরে রেড রোডে কড়া নিরাপত্তা, একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

পুজো কার্নিভাল ঘিরে রেড রোডে কড়া নিরাপত্তা, একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

Online Desk অক্টোবর 5, 2025
pujo-carnival.jpg

ওঙ্কার ডেস্ক: রেড রোডে পুজো কার্নিভাল ঘিরে কড়া নিরাপত্তা বলয় তৈরি করেছে পুলিশ। রবিবার ১১৩টি পুজো কমিটি নিজেদের দুর্গা প্রতিমা নিয়ে কার্নিভালে সামিল হবে। সেই উপলক্ষে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। এদিন কার্নিভালের কারণে বন্ধ থাকবে রেড রোড।

পুলিশ সূত্রে খবর, রবিবার একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। রেড রোড-সহ সংলগ্ন কিছু রাস্তায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। এ ছাড়া কিছু রাস্তায় নিয়ন্ত্রণ করা হবে যান চলাচল। সূত্রের দাবি, রবিবার দুপুর ১২টা থেকে এজেসি বোস রোড, নিউ রোড, লাভার্স লেন দিয়ে পণ্যবাহী গাড়ি চলাচল করতে দেওয়া হবে না। বিকেল ৪টে পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। এজেসি বোস রোড ধরে এক্সাইড ক্রসিং থেকে হেস্টিংস ক্রসিং, নিউ রোড, ডাফরিন রোড, লাভার্স লেন, রেড রোড পর্যন্ত সকল ধরনের পণ্যবাহী গাড়ির যাতায়াত বন্ধ থাকবে। এদিন দুপুর ১২টা থেকে দুপুর ৩টে পর্যন্ত এই নিয়ম কার্যকর থাকবে।

অন্য দিকে, নিরাপত্তা ঘিরে সতর্ক পুলিশ। রবিবার সকাল থেকে রেড রোডে নামানো হয়েছে অতিরিক্ত পুলিশ। পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও উপস্থিত থাকবেন। প্রত্যেক প্রতিমার সঙ্গে একজন করে কর্তব্যরত পুলিশ থাকবেন। দুই প্রতিমার মধ্যে কিছু দূরত্ব বজায় রাখতে হবে। উল্লেখ্য, ২০১৬ সালে প্রথম কলকাতা শহরে দুর্গাপুজো কার্নিভালের আয়োজন করা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সেই আয়োজন করা হয়েছিল। এর পর থেকে প্রতি বছর কার্নিভালে অংশ নেওয়া পুজো উদ্যোক্তাদের সংখ্যা বেড়েছে। ২০২৫ সাল পর্যন্ত হিসেব করলে সব থেকে বেশি সংখ্যক পুজো কমিটি এ বছর কার্নিভালে অংশ নিতে চলেছে। এ বারে মোট ১১৩টি পুজো কমিটি এই কার্নিভালে অংশ নিচ্ছে।

Post Views: 103

Continue Reading

Previous: রবিবার দিনভর বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে
Next: সপ্তাহের শুরুতেই ব্লু লাইনে বাতিল ৩৬ টি ট্রেন; রবিবার কার্নিভালের জন্য চলবে অতিরিক্ত মেট্রো

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.