Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • রবিবার দিনভর বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে

রবিবার দিনভর বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে

Online Desk অক্টোবর 5, 2025
weather.png

ওঙ্কার ডেস্ক: রবিবারেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। বেশ কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে। অপরদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। রবিবার জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হলেও ভারী বৃষ্টি হবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস। রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। রবিবার লক্ষ্মী পূজার আগের দিন দিনভর কলকাতায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দফতরের বিশেষজ্ঞরা।
রবিবারের পর সোম ও মঙ্গলেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যের একাধিক জেলায়। রবিবার বীরভূম ও নদিয়া জেলায় এবং মঙ্গলবার উত্তর ও দক্ষিণ দিনাজপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই জেলাগুলিতে হলুদ সতর্কতার জারি করা হয়েছে।
রবিবার দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বজায় থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া। এদিন উত্তরের দার্জিলিং, কালিম্পং, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই ২ জেলায় প্রবল বর্ষণের সম্ভাবনায় লাল সতর্কতা জারি হয়েছে হাওয়া অফিসের তরফে।

Post Views: 103

Continue Reading

Previous: উত্তরবঙ্গে প্রবল বর্ষণে ভয়াবহ বন্যা; ভেঙে পড়ল সেতু, মৃতের সংখ্যা বেড়ে ১৪
Next: পুজো কার্নিভাল ঘিরে রেড রোডে কড়া নিরাপত্তা, একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

সম্পর্কিত গল্প

AB.jpg

দিল্লির পর বাংলা, মদ কেলেঙ্কারিতে নাম জড়াল অভিষেকের

Online Desk জুন 8, 2026
ftg.png

প্রাক- বর্ষায় ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরেও রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা

Online Desk জুন 8, 2026
Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026

You may have missed

AB.jpg

দিল্লির পর বাংলা, মদ কেলেঙ্কারিতে নাম জড়াল অভিষেকের

Online Desk জুন 8, 2026
ftg.png

প্রাক- বর্ষায় ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরেও রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা

Online Desk জুন 8, 2026
Untitled.png

ইজরায়েলের ওপর হামলা চালাল ইরান, মানা হল না সংঘর্ষবিরতি

Online Desk জুন 8, 2026
Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.