Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • জম্মুকাশ্মীরের সোপিয়ানে বন্দুকযুদ্ধে নিহত লস্কর জঙ্গি, আটকে আরও ২

জম্মুকাশ্মীরের সোপিয়ানে বন্দুকযুদ্ধে নিহত লস্কর জঙ্গি, আটকে আরও ২

Online Desk মে 13, 2025
20250423_145737.jpg

ওঙ্কার ডেস্ক: জম্মুকাশ্মীরের সোপিয়ানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল এক জঙ্গির। মঙ্গলবার সোপিয়ানের জিনপাথের কেলার এলাকায় জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর এই সংঘর্ষের ঘটনা ঘটে। সূত্রের খবর, সেই সংঘর্ষে অন্তত এক জন লস্কর ই তৈবা জঙ্গি সংগঠনের সদস্যের মৃত্যু হয়েছে। আটকে পড়েছে আরও দুই জঙ্গি।

উল্লেখ্য, পহেলগাঁও কাণ্ডে জড়িত তিন জঙ্গির বিষয়ে খবর পেতে পোস্টার লাগিয়েছে প্রশাসন। ‘সন্ত্রাস মুক্ত কাশ্মীর’ শিরোনামে সেই পোস্টারে তিন জঙ্গি যথাক্রমে আদিল হোসেন ঠোকর, আলি ভাই এবং হাশিম মুসার বিষয়ে তথ্য দিতে পারলে ২০ লক্ষ টাকা পুরস্কারের ঘোষণা করা হয়েছে। সেই পোস্টার লাগানোর এক দিনের মধ্যে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষের ঘটনা ঘটল।

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গিরা নারকীয় ভাবে হত্যা করেছিল ২৬ জনকে। যাদের মধ্যে ২৫ জন ছিলেন পর্যটক। নিহতদের মধ্যে ছিলেন এক নেপালি নাগরিকও। সেই হামলায় পাক মদতপুষ্ট জঙ্গিরা জড়িত বলে ভারতের দাবি। এই ঘটনার তদন্তভার নিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। পহেলগাঁও কাণ্ডের জবাব দিতে গত ৭ মে ভারতীয় সেনা বাহিনী পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে নয়টি জায়গায় জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয়। যে অভিযানের নাম দেওয়া হয় অপারেশন সিঁদুর। যার পর থেকে নয়াদিল্লি ও ইসলামাবাদের সম্পর্ক তলানিতে ঠেকেছে। দুই দেশের বাহিনী পরস্পরকে লক্ষ্য করে সীমান্তে গোলাগুলি চালিয়েছে।

Post Views: 106

Continue Reading

Previous: মঙ্গলবার থেকেই বৃষ্টির পূর্বাভাস দঃবঙ্গের একাধিক জেলায়, অন্যদিকে কয়েক তাপপ্রবাহের সতর্কতা
Next: ভারত-পাক যুদ্ধের আবহে কুমন্তব্য ‘অপারেশন সিঁদুর’ নিয়ে! মাহিরা-ফওয়াদদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ভারতের

সম্পর্কিত গল্প

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.