Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • লাইফ স্টাইল
  • সানস্ক্রিনে মিশছে সমুদ্র দূষণের বিষ! কী বলছে প্রেসিডেন্সির গবেষণা?

সানস্ক্রিনে মিশছে সমুদ্র দূষণের বিষ! কী বলছে প্রেসিডেন্সির গবেষণা?

Online Desk জানুয়ারি 14, 2024
sexy-mod.png

সংবাদদাতাঃ জানেন কি আপনার দৈনন্দিন ব্যবহারের সানস্ক্রীন লোশনও উত্ত পরিবেশের বড়ো-সড় ক্ষতি করতে পারে ? কী? অবাক হচ্ছেন? আজ্ঞে হ্যাঁ! এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এলো প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সমুদ্র গবেষকের সাম্প্রতিক জার্নালে।
সানস্ক্রিন লোশনের অন্যতম উপাদান জিঙ্ক অক্সাইড সামুদ্রিক প্রাণীদের চরম শত্রু। এ হল সেই রাসায়নিক, যা আমি আপনি প্রতিদিন সানস্ক্রিনের সাথে গায়ে-মুখে মাখি , যা ক্রিকেটার রা ঠোঁটে বা নাকে মেখে মাঠে নামেন। সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে হয়তো তাঁদের ত্বককে রক্ষা করে সেটি, তবে পাশাপাশি বড়সড় ক্ষতি করে দেয় পরিবেশের।
কলেজ স্ট্রিটে বিশ্ববিদ্যালয়ের লাইফ সায়েন্স বিভাগের মেরিন ইকোলজি ল্যাবরেটরিতে একটি অভিনব গবেষণা করেছেন বিজ্ঞানীরা। সামুদ্রিক প্রাণীর উপর রাসায়নিকের প্রভাব জানতে খুব গুরুত্বপূর্ন হলো কাঁকড়া। তাই সুন্দরবনের মোহনা থেকে বেশ কিছু কাঁকড়া সংগ্রহ করে এনে সেগুলিকে শুকনো মাছের কণা খাইয়ে রাখা হয়েছিল। সাধারণ অবস্থায় সেগুলির ওজন করা হয়। সেগুলির অভ্যন্তরীণ অঙ্গসমূহের ছবিও তোলা হয় এক্স-রে করে। তারপর কাঁকড়াগুলিকে আনা হয় জিঙ্ক অক্সাইডের ন্যানো পার্টিকলের সংস্পর্শে। সেজন্য জিঙ্ক নাইট্রেট হাইড্রক্সাইড, সাইট্রিক অ্যাসিড, অ্যামোনিয়ার দ্রবণ ল্যাবরেটরিতে ব্যবহার করা হয়েছিল। কিছু কাঁকড়াকে বেশি, একাংশকে কম পরিমাণে জিঙ্ক অক্সাইডের ন্যানো পার্টিকলে রাখা হয়। কয়েকটি কাঁকড়ার ক্ষেত্রে বাড়ানো হয় তাপমাত্রাও। গবেষণার পরে বেশ আশঙ্কার তথ্যই সামনে আসে। দেখা গিয়েছে, বেশি বা কম, যে পরিমাণই হোক, ওই রাসায়নিকের সংস্পর্শে আসা কাঁকড়াগুলির বৃদ্ধি থমকে গিয়েছে। সেগুলির ক্ষেত্রে বাহ্যিক স্ট্রেসের লক্ষণ দেখা যায়। তাই, কমে গেছে ওজন।
প্রেসিডেন্সির গবেষক রা জানাচ্ছেন, জিংক অক্সাইডের ক্রমাগত ব্যবহার পরিবেশের জীববৈচিত্রের উপর খারাপ প্রভাব ফেলতে পারে। তাই, পরের বার সানস্ক্রীন মেখে সি বিচে স্নান করতে যাওয়ার আগে বিষয়টা একবার ভেবে দেখবেন নাকি?

Post Views: 91

Continue Reading

Previous: রাম মন্দিরের উদ্বোধনে ৩ লাখ গীতা বিতরন করবে ইসকন
Next: প্রধানমন্ত্রী বার্তা, ঝাড়ু হাতে বিধায়ক

সম্পর্কিত গল্প

sexual-harassment-2.png

আত্মহত্যার চেষ্টায় ভর্তি নাবালিকা চার মাসের অন্তঃসত্ত্বা; ধর্ষণের অভিযোগে গ্রেফতার তরুন

Online Desk ফেব্রুয়ারি 11, 2026
importanceofhumanrelationships_0.jpg

জীবনে ১৫০ জনের সঙ্গেই গড়ে উঠতে পারে সত্যিকারের সম্পর্ক,  বলছেন মনবিজ্ঞানীরা

Online Desk অক্টোবর 9, 2025
IMG-20250924-WA0101-1.jpg

পুজোয় যৌনকর্মীদের পাশে পাশে

Online Desk সেপ্টেম্বর 25, 2025

You may have missed

Untitled-S.png

৪০ কোটির অত্যাধুনিক মৎস্যবন্দর, বিপদে সুন্দরবনের পরিবেশ

Online Desk মার্চ 7, 2026
pro.jpeg

সাংবাদিক হত্যা মামলায় খালাস পেলেন রাম রহিম

Online Desk মার্চ 7, 2026
OM-BIRLA.png

লোকসভার স্পিকার ওম বিড়লাকে অপসরণের প্রস্তাবে সই করার সিধান্ত তৃণমূলের

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.