Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ভগবান রামকে নিয়ে তির্যক মন্তব্য, আদালতে স্বস্তি নচিকেতার

ভগবান রামকে নিয়ে তির্যক মন্তব্য, আদালতে স্বস্তি নচিকেতার

Online Desk সেপ্টেম্বর 21, 2025
Nachiketa_HC.jpg

ওঙ্কার ডেস্ক: আদালতে স্বস্তি পেলেন গায়ক নচিকেতা চক্রবর্তী। রামকে নিয়ে তির্যক মন্তব্য করার অভিযোগ উঠেছিল নচিকেতার বিরুদ্ধে। সেই মামলা কলকাতা হাইকোর্ট খারিজ করে দিয়েছে। প্রমাণের অভাবে মামলাটি খারিজ করেন বিচারপতি।

ঠিক কী নিয়ে মামলা হয়েছিল?

অভিযোগ, গানের একটি লাইভ শোতে নচিকেতা চক্রবর্তী ভগবান রামকে নিয়ে তির্যক মন্তব্য করেছিলেন। এর ফলে ধর্মীয় ভাবাবেগ আহত হয় বলে সরব হয় ডানপন্থী বিভিন্ন সংগঠন। সেই ঘটনার পর শ্যামপুকুর থানায় নচিকেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। সম্প্রতি সেই মামলা কলকাতা হাইকোর্ট খারিজ করে দিয়েছে তথ্য প্রমাণের অভাবে। গায়ক নচিকেতার বিরুদ্ধে যিনি মামলা করেছিলেন তাঁর নাম অনির্বাণ ভট্টাচার্য। মূলত বিশ্ব হিন্দু পরিষদের তরেফ হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন তিনি। বিষয়টি নিয়ে শ্যামপুকুর থানা রিপোর্ট দেওয়ার পর নচিকেতার বিরদ্ধে দায়ের হওয়া মামলাটি এদিন খারিজ করে দিয়েছেন বিচারপতি অজয় কুমার গুপ্ত। আদালতের পর্যবেক্ষণ, অভিযোগ গুরুতর। কিন্তু তার কোনও প্রমাণ পাওয়া যায়নি। কেবলমাত্র সমাজ মাধ্যমের ভিডিও ক্লিপিংসের ভিত্তিতে অভিযোগ করা হয়েছে।

বিচারপতি আরও জানান, কবে এবং কোথায় ঘটেছে সে বিষয়ে কিছু উল্লেখ নেই। গায়কের মন্তব্যের ফলে কোনও হিংসার ঘটনা ঘটেছে বলে পুলিশের রিপোর্টে উল্লেখ নেই। তাই জনপ্রিয় গায়ককে অপরাধী হিসেবে গণ্য করা যেতে পারে না।

Post Views: 148

Continue Reading

Previous: মহালয়ায় সূর্যগ্রহণ, কিসের ইঙ্গিত?
Next: পাকিস্তান–সৌদি প্রতিরক্ষা চুক্তির জেরে মধ্য এশিয়ায় পরমাণু উদ্বেগ, ইজরায়েল ও ভারতের চিন্তা বৃদ্ধি

সম্পর্কিত গল্প

Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.42.09-PM.jpeg

নবদ্বীপে মজুদ রাখা কেরোসিন গোডাউনে বিধ্বংসী আগুন

Online Desk মার্চ 7, 2026
Untitled-S.png

৪০ কোটির অত্যাধুনিক মৎস্যবন্দর, বিপদে সুন্দরবনের পরিবেশ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.