Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • লোকসভায় পাশ হওয়ার পর রাজ্যসভায় পেশ হল ওয়াকফ বিল

লোকসভায় পাশ হওয়ার পর রাজ্যসভায় পেশ হল ওয়াকফ বিল

Online Desk এপ্রিল 3, 2025
20250403_160901.jpg

ওঙ্কার ডেস্ক: সংসদের নিম্নকক্ষ লোকসভাতে টানা ১২ ঘন্টা বিতর্ক শেষে বুধবার গভীর রাতে পাশ হয়েছে সংশোধিত ওয়াকফ বিল। লোকসভায় পাশ হয়ে যাওয়ার পরে এবার রাজ্যসভায় পেশ হল এই বিল। বৃহস্পতিবার দুপুরে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু বিলটি রাজ্যসভায় পেশ করেছেন।

এদিন কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যসভায় সংশোধিত ওয়াকফ বিল পেশ করার পর বিতর্ক শুরু হয়। বিতর্কের পরে বিরোধীরা ‘ডিভিশন’ চাইলে সংসদের উচ্চকক্ষেও ভোটাভুটি করতে হবে। উল্লেখ্য, বুধবার লোকসভায় এই বিলের পক্ষে ভোট দেন ২৮৮ জন সাংসদ। বিলের বিপক্ষে ২৩২ জন সাংসদ ভোট দেন। মোট ৫২০ জন সাংসদ ভোটাভুটিতে অংশ নিয়েছিলেন। লোকসভার মতোই রাজ্যসভাতেও শাসক শিবির এনডিএ এর সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। ফলে সেখানে ভোটাভুটি হলে এই বিল পাশ হয়ে যাবে।

উল্লেখ্য এদিন কিরেন রিজিজু দাবি করেন, ওয়াকফ সম্পত্তির মাধ্যমে মুসলিম সমাজের গরিব, মহিলা ও অনাথ শিশুদের উন্নয়ন করা হবে। শুধু তাই নতুন আইনে বিপুল রাজস্ব আদায় হবে বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী। নতুন বিল আইনে পরিণত হলে মুসলিমদের কী সুবিধা হবে তার ফিরিস্তি শোনানোর পাশাপাশি তিনি বিগত কংগ্রেস সরকারকেও নিশানা করেছেন। রিজিজুর অভিযোগ, ইউপিএ সরকার ২০১৩ সালে ওয়াকফ আইনে বেশ কিছু পরিবর্তন আনে। কিন্তু তাতেও আয় বাড়েনি বলে দাবি তাঁর। রিজিজু দাবি করেন, সে সময়ে ৮.৭২ লক্ষ ওয়াকফ সম্পত্তি থেকে মাত্র ১৬৬ কোটি টাকা আয় হয়েছিল।

Post Views: 89

Continue Reading

Previous: “মানসিক চাপ নেবেন না”, চাকরিহারাদের জানালেন মুখ্যমন্ত্রী
Next: অতীতের পুনরাবৃত্তি নয়, রামনবমীতে শান্তির বার্তা দিলেন আসানসোলের নূরানী মসজিদের ইমাম

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.