Skip to content
এপ্রিল 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিনোদন
  • অতীতের পুনরাবৃত্তি নয়, রামনবমীতে শান্তির বার্তা দিলেন আসানসোলের নূরানী মসজিদের ইমাম

অতীতের পুনরাবৃত্তি নয়, রামনবমীতে শান্তির বার্তা দিলেন আসানসোলের নূরানী মসজিদের ইমাম

Online Desk এপ্রিল 3, 2025
Imam.jpg

ওঙ্কার ডেস্ক: অতীতের তিক্ততা ভুলে আসন্ন রাম নবমীর উদ্দেশ্যে শান্তির বার্তা দিলেন নূরানী মসজিদের পুত্রহারা ইমাম মৌলানা ইমদাদুল রাশিদি। আগামী ৬ এপ্রিল রাম নবমী উপলক্ষে অপেক্ষায় গোটা দেশ তথা রাজ্যের মানুষ। রাম নবমীর শোভাযাত্রার প্রস্তুতি নিচ্ছে রাজনৈতিক দল‌গুলিও। তবে যে কোন রকম অশান্তি রুখতে তৎপর পুলিশ প্রশাসন।

উল্লেখ্য, ২০১৮ সালে রামনবমীতে আসানসোল হয়ে উঠেছিল অগ্নিগর্ভ। ভাঙচুর হয়েছিল ঘরবাড়ি , আগুন জ্বলেছিল বহু বাড়িতে। ওই অশান্ত পরিস্থিতিতে আহত হয়েছিলেন বেশ কয়েকজন । সংঘর্ষের প্রাণ হারিয়েছিল বহু মানুষ। এমনকী ১৬ বছরের সন্তান হারিয়েছিলেন নূরানী মসজিদের ইমাম মৌলানা ইমদাদুল রাশিদি।

সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে তার জন্যেই সদা তৎপর রয়েছে আসানসোল পুলিশ বাহিনী। যদিও নূরানীর ইমাম মৌলানা ইমদাদুল রাশিদি, রাম নবমী উপলক্ষে সকল হিন্দু ভাই বোনেদের ইতিমধ্যে শুভেচ্ছা জানিয়েছেন। অতীতের তিক্ততা ভুলে সকলের উদ্দেশ্যে শান্তির বার্তা দিয়েছেন তিনি। জানিয়েছেন, আসানসোলের পরিস্থিতি ২০১৮ থেকে এখন অনেক উন্নত হয়েছে বলেই তার ধারণা।

তবে আসানসোলের রামনবমীর শোভাযাত্রা ঠিক কতটা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এখন সেটাই লক্ষ্যণীয় বিষয়।

ভিডিও দেখুন-

Post Views: 78

Continue Reading

Previous: লোকসভায় পাশ হওয়ার পর রাজ্যসভায় পেশ হল ওয়াকফ বিল
Next: সুপ্রিম কোর্টের রায়ে বেতন ফেরত দিতে বলা হল কাদের ?

সম্পর্কিত গল্প

voter-bengal.jpg

প্রথম দফায় ভোট পড়ল প্রায় ৯২ শতাংশ! সর্বকালীন রেকর্ডের পথে পশ্চিমবঙ্গ

Online Desk এপ্রিল 23, 2026
narendra-modi.png

মহিলাদের জন্য ১০ গ্যারান্টি, ভোটের পর CAA দ্রুত কার্যকর করার আশ্বাস মোদির

Online Desk এপ্রিল 23, 2026
suprabuddha-senn.jpg

অবশেষে ভোটাধিকার প্রয়োগে ছাড়পত্র পেলেন নন্দলাল বসুর নাতি, কমিশনের হস্তক্ষেপে সুরাহা

Online Desk এপ্রিল 23, 2026

You may have missed

mamata-dharna.jpg

প্রথম দফায় ভোটের ঝড়! কী বললেন মমতা?

Online Desk এপ্রিল 23, 2026
voter-bengal.jpg

প্রথম দফায় ভোট পড়ল প্রায় ৯২ শতাংশ! সর্বকালীন রেকর্ডের পথে পশ্চিমবঙ্গ

Online Desk এপ্রিল 23, 2026
peace-deal.png

পাকিস্তান নয়, আমেরিকার সঙ্গে শান্তি আলোচনায় চিনকে চায় ইরান

Online Desk এপ্রিল 23, 2026
hgf

প্রথম দফায় বঙ্গে রেকর্ড! বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল প্রায় ৯০ শতাংশ

Online Desk এপ্রিল 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.