Skip to content
জুলাই 3, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • নিয়ন্ত্রণ হারিয়ে টোল বুথে ধাক্কা এলপিজি ট্যাঙ্কারের, ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু ৫ জনের

নিয়ন্ত্রণ হারিয়ে টোল বুথে ধাক্কা এলপিজি ট্যাঙ্কারের, ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু ৫ জনের

Online Desk জুলাই 3, 2026
up-lpg.jpg

ওঙ্কার ডেস্ক: টোল প্লাজায় এলপিজি বোঝাই ট্যাঙ্কারের ধাক্কার ফলে ভয়াবহ বিস্ফোরণ। আর তার জেরে মৃত্যু হল পাঁচ জনের। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কৌশাম্বিতে। এলপিজি বোঝাই ট্যাঙ্কারটি টোল বুথে ধাক্কা দেওয়ার পর এই বিস্ফোরণ ঘটে বলে জানা গিয়েছে। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ সূত্রে ২৬ জুন ভোর ৬টা ৪০ মিনিটের দিকে এই দুর্ঘটনাটি ঘটে। শুক্রবার সকালে এই ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। ২৪ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যাচ্ছে, এলপিজি বোঝাই দুটি ট্যাঙ্কার টোল বুথের দিকে যাওয়ার সময় আচমকা একটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। এর ফলে ট্যাঙ্কারটি থেকে গ্যাস বের হতে শুরু করে এবং বিকট শব্দে বিস্ফোরণ হয়। মুহূর্তের মধ্যেই ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল, প্রায় দুই কিলোমিটার দূর থেকেও তা দেখা যাচ্ছিল বলে জানান স্থানীয়রা।

পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনী ও পুলিশ কর্মীদের মোতায়েন করা হয়েছিল। ঘটনাস্থলেই মৃত্যু হয় ট্যাঙ্কারের চালক এবং টোল প্লাজার এক কর্মীর। নিহত চালকের নাম ধর্মেন্দ্র দুবে, ৪০ বছর বয়স তাঁর। টোল প্লাজার মৃত কর্মীর নাম অলোক। দুর্ঘটনার পর টোল প্লাজার আরও কয়েকজন কর্মীকে গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে নিয়ে যাওয়ার পর তাঁদের মধ্যে তিন জনের মৃত্যু হয়। দুর্ঘটনার তদন্তের জন্য একটি দল গঠন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Post Views: 19

Continue Reading

Previous: নবান্নে বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সিকিমের মুখ্যমন্ত্রীর
Next: পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়, হাই কোর্টে যাচ্ছেন ১০৫টি সেতুর নিচের বাসিন্দা ও ব্যবসায়ীরা

সম্পর্কিত গল্প

sakir.png

জামিন পেলেন তৃণমূলের প্রাক্তন বিধায়কের স্বামী সাকির আলি

Online Desk জুলাই 3, 2026
court-hammer.png

রাজ্যে বাড়ছে ফাস্ট ট্র্যাক কোর্ট, ৯ নতুন আদালত গঠনে ছাড়পত্র মন্ত্রিসভার

Online Desk জুলাই 3, 2026
SUVENDU.jpg

পুজোর মধ্যেই আয়ুষ্মান ভারত, দ্রুত কাজ করার নির্দেশ মুখ্যমন্ত্রীর

Online Desk জুলাই 3, 2026

You may have missed

sakir.png

জামিন পেলেন তৃণমূলের প্রাক্তন বিধায়কের স্বামী সাকির আলি

Online Desk জুলাই 3, 2026
court-hammer.png

রাজ্যে বাড়ছে ফাস্ট ট্র্যাক কোর্ট, ৯ নতুন আদালত গঠনে ছাড়পত্র মন্ত্রিসভার

Online Desk জুলাই 3, 2026
SUVENDU.jpg

পুজোর মধ্যেই আয়ুষ্মান ভারত, দ্রুত কাজ করার নির্দেশ মুখ্যমন্ত্রীর

Online Desk জুলাই 3, 2026
thailand.png

থাইল্যান্ডে ১১ বছরের নাবালকের গাড়ির ধাক্কায় প্রাণ হারাল ৯ সাধু; আহত অন্তত ২০

Online Desk জুলাই 3, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.