Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাজ্য
  • নবান্নে বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সিকিমের মুখ্যমন্ত্রীর

নবান্নে বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সিকিমের মুখ্যমন্ত্রীর

Online Desk জুলাই 3, 2026
Q.jpg

ওঙ্কার ডেস্কঃ বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করলেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং। নবান্নে দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর বৈঠকও হয়। সূত্রের খবর, দুই রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে এই বৈঠকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে ছবি পোস্ট করে সিকিমের মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের বিষয় জানিয়েছেন।
বৃহস্পতিবার নবান্নে আসেন কিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং। প্রথমেই শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানান তিনি। সূত্রের খবর, বৈঠকে দীর্ঘদিন ধরে আটকে থাকা শিলিগুড়ির এসএনটি কমপ্লেক্সে ‘সুস্বাস্থ্য ভবন সিকিম’ নির্মাণের প্রস্তাব নিয়ে ইতিবাচক আলোচনা হয়। এছাড়া পশ্চিমবঙ্গ ও সিকিমের মধ্যে পারস্পরিক পরিবহণ চুক্তি নিয়ে কথা হয়।
২০২৩ সালের পর তিস্তার তলদেশ উঁচু হয়ে যাওয়ায় জাতীয় সড়ক ১০-সহ সিকিমের যোগাযোগ ব্যবস্থায় যে সমস্যা তৈরি হয়েছে, তা নিয়েও এদিন কথা হয় দুই মুখ্যমন্ত্রীর। জানা যাচ্ছে, দুই রাজ্য মিলিতভাবে কীভাবে তিস্তার পলি অপসারণ করবে তা নিয়েও দীর্ঘ আলোচনা হয়।
এক্স হ্যান্ডেলে শুভেন্দু অধিকারী লেখেন, ‘আজ নবান্নে সিকিমের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী প্রেম সিং তামাং-কে স্বাগত জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। সৌহার্দ্যপূর্ণ শুভেচ্ছা বিনিময় এবং আমাদের দুই রাজ্যের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করাটা ছিল অত্যন্ত আনন্দের। সিকিম ও পশ্চিমবঙ্গের মধ্যে গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক এবং জনগণের মধ্যে নিবিড় যোগাযোগ বিদ্যমান।’

Continue Reading

Previous: শান্তি আলোচনার সময় ইরানের বিদেশমন্ত্রী আর স্পিকারকে খুনের পরিকল্পনা ছিল ইজরায়েলের! চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে
Next: নিয়ন্ত্রণ হারিয়ে টোল বুথে ধাক্কা এলপিজি ট্যাঙ্কারের, ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু ৫ জনের

সম্পর্কিত গল্প

New-Project-35.webp

কংগ্রেসের ক্ষমতায় ফেরা নিয়ে কটাক্ষ শাহের, রাহুলের বিদেশযাত্রা নিয়েও খোঁচা

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-34.webp

পুজো মিটতেই শীতের আমেজ, তবে টিকবে না বেশিদিন, বৃষ্টির ভ্রুকুটি রাজ্যজুড়ে

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-33.webp

ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ সোনিয়া গান্ধীর, শেয়ার করলেন আত্মজীবনীর প্রথম ঝলক

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

Winter-Dry-Skin-Care-Collage.png

শুষ্ক ত্বক ও শীতকালীন পরিচর্যা: সমস্যা, কারণ ও সমাধানের বিশ্লেষণ

Online Desk অক্টোবর 22, 2026
Diabetic-Retinopathy-Eye-Care-Collage.png

ডায়াবেটিক রেটিনোপ্যাথি কী? লক্ষণ, কারণ ও উপশমের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
Papaya-Cultivation-and-Harvest-Journey.png

পেঁপে চাষে সাফল্যের চাবিকাঠি: সঠিক সময়, পরিচর্যা ও অধিক ফলনের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
strait-of-hormuz-d.jpg

হরমুজ প্রণালীতে ৭টি তেলবাহী জাহাজে হামলা ইরানের, ফের যুদ্ধ শুরুর আশঙ্কা?

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.