Skip to content
জুলাই 3, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • শান্তি আলোচনার সময় ইরানের বিদেশমন্ত্রী আর স্পিকারকে খুনের পরিকল্পনা ছিল ইজরায়েলের! চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে

শান্তি আলোচনার সময় ইরানের বিদেশমন্ত্রী আর স্পিকারকে খুনের পরিকল্পনা ছিল ইজরায়েলের! চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে

Online Desk জুলাই 3, 2026
netaniyahu.jpg

ওঙ্কার ডেস্ক: ইরানের দুই শীর্ষ কর্তাকে খুনের ছক ছিল ইজরায়েলের! এমনই তথ্য প্রকাশ্যে এসেছে। মার্কিন সংবাদ মাধ্যমের রিপোর্টে দাবি করা হয়েছে, ওই দুই ইরানি কর্তা হলেন বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি এবং ইরানের পার্লামেন্টের স্পিকার মহম্মদ বাঘের ঘালিবাফ। এই পরিকল্পনার কথা জানার পর ট্রাম্প প্রশাসন ইজরায়েলকে সতর্ক করার জন্য পশ্চিম এশিয়ার একাধিক দেশকে অনুরোধ করেছিল।

গত এপ্রিলে আরাঘচি এবং ঘালিবাফের উপর হামলা করা হতে পারে আশঙ্কা করেছিল ওয়াশিংটন। চলতি বছরের ওই সময় থেকেই অন্তর্বর্তী শান্তিচুক্তির জন্য আলোচনার টেবিলে বসেছিল তেহরান ও ওয়াশিংটনের কর্তারা। ট্রাম্প প্রশাসনের আশঙ্কা ছিল, ইরানের ওই দুই কর্তার উপর যদি ইজরায়েলে হামলা চালায় তাহলে গোটা আলোচনা প্রক্রিয়া ভেস্তে যাবে। রিপোর্টে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ ভাবে হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইজরায়েল। সেই অভিযানের পর তেহরানের একাধিক শীর্ষ নেতাই ইজরায়েলের নিশানায় ছিলেন। কিন্তু এপ্রিলে ইরানের সঙ্গে আলোচনার টেবিলে বসে ট্রাম্প প্রশাসন। তার পরেই নিজেদের অবস্থান বদল করে ওয়াশিংটন। ট্রাম্প প্রশাসনের আশঙ্কা ছিল, ইজরায়েল যদি আরাঘচি এবং ঘালিবাফকে হত্যা করে, তা হলে আলোচনা প্রক্রিয়া বিগড়ে যাবে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইজরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র যৌথ ভাবে হামলা চালিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেইকে হত্যা করেছে। তার পর থেকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ে। প্রভাব পড়ে আন্তর্জাতিক বাজারেও। জ্বালানির সঙ্কট তৈরি হয় একাধিক দেশে। বর্তমানে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি সমঝোতা হয়েছে। সেই আবহে এই তথ্য প্রকাশ্যে আসায় আন্তর্জাতিক রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে।

Post Views: 13

Continue Reading

Previous: এক দিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, একই সাথে কাজ এবং পুজো দুই সারবেন !
Next: নবান্নে বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সিকিমের মুখ্যমন্ত্রীর

সম্পর্কিত গল্প

sakir.png

জামিন পেলেন তৃণমূলের প্রাক্তন বিধায়কের স্বামী সাকির আলি

Online Desk জুলাই 3, 2026
court-hammer.png

রাজ্যে বাড়ছে ফাস্ট ট্র্যাক কোর্ট, ৯ নতুন আদালত গঠনে ছাড়পত্র মন্ত্রিসভার

Online Desk জুলাই 3, 2026
SUVENDU.jpg

পুজোর মধ্যেই আয়ুষ্মান ভারত, দ্রুত কাজ করার নির্দেশ মুখ্যমন্ত্রীর

Online Desk জুলাই 3, 2026

You may have missed

sakir.png

জামিন পেলেন তৃণমূলের প্রাক্তন বিধায়কের স্বামী সাকির আলি

Online Desk জুলাই 3, 2026
court-hammer.png

রাজ্যে বাড়ছে ফাস্ট ট্র্যাক কোর্ট, ৯ নতুন আদালত গঠনে ছাড়পত্র মন্ত্রিসভার

Online Desk জুলাই 3, 2026
SUVENDU.jpg

পুজোর মধ্যেই আয়ুষ্মান ভারত, দ্রুত কাজ করার নির্দেশ মুখ্যমন্ত্রীর

Online Desk জুলাই 3, 2026
thailand.png

থাইল্যান্ডে ১১ বছরের নাবালকের গাড়ির ধাক্কায় প্রাণ হারাল ৯ সাধু; আহত অন্তত ২০

Online Desk জুলাই 3, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.