ওঙ্কার ডেস্কঃ পুজোর মধ্যেই আয়ুষ্মান ভারত প্রকল্পের কাজ এগিয়ে নিয়ে যেতে হবে। বৃহস্পতিবার নবান্নে প্রশাসনিক কর্তাদের সঙ্গে পর্যালোচনা বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই বৈঠকে প্রশাসনিক শীর্ষকর্তা থেকে জেলাশাসকরাও ছিলেন।
সূত্রের খবর, পুজোর মধ্যে স্বাস্থ্য সাথী উপভোক্তাদের ঝাড়াই বাছাই করে দ্রুত আয়ুষ্মান ভারত প্রকল্পের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেন। প্রায় পাঁচ দফা গাইডলাইন দিয়ে মুখ্যমন্ত্রী জানান, নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্পের বাস্তবায়নের জন্য ‘ইমপ্লিমেন্ট ক্যালেন্ডার’ তৈরি করে ফেলতে হবে।
সরকারি অর্থ খরচে কড়া নজর রাখাতে হবে। পরিষেবা প্রদানকারী অফিসাররা কে কোন দায়িত্বে রয়েছেন, তাঁদের নাম ও নম্বর প্রকাশে থাকবে। যাতে আমজনতা পরিষেবা পাওয়ার ক্ষেত্র সমস্যা হলে তাঁদের সরাসরি যোগাযোগ করতে পারেন।
উল্লেখ্য, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্প বন্ধ করে আয়ুষ্মান ভারত প্রকল্প শুরু করতে চলেছে বিজেপি সরকার। এই প্রকল্পের অধীনে ‘যোগ্য’ উপভোক্তারা এই প্রকল্পের সুবিধা পাবেন। রাজ্যবাসী দেশ ও রাজ্যের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার সুবিধা পাবেন। ৫ লক্ষ টাকা অবধি আর্থিক সাহায্য মিলবে।