Skip to content
জুলাই 3, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • এক দিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, একই সাথে কাজ এবং পুজো দুই সারবেন !

এক দিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, একই সাথে কাজ এবং পুজো দুই সারবেন !

Online Desk জুলাই 3, 2026
SLG-CM-UTTARKANYA-VISIT-PORTAL.png

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি; শুক্রবার উত্তরবঙ্গ যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতা থেকে বিমানে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছনোর কথা রয়েছে। ঠাসা প্রশাসনিক কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। এই সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই শিলিগুড়ি ও সংলগ্ন এলাকায় তৎপরতা তুঙ্গে।
জানা যাচ্ছে বিমানবন্দর থেকে মুখ্যমন্ত্রী যাবেন উত্তরবঙ্গের শাখা সচিবালয় ‘উত্তরকন্যা’-য়। সেখানে উত্তরবঙ্গের সার্বিক পরিস্থিতি এবং বিপর্যয় মোকাবিলা নিয়ে একটি উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক করবেন তিনি। বৈঠকে উপস্থিত থাকবেন উত্তরবঙ্গের বিভিন্ন জেলার পদস্থ প্রশাসনিক ও পুলিশ কর্তারা। বিপর্যয় মোকাবিলায় প্রশাসনের প্রস্তুতি কেমন রয়েছে, তা এই বৈঠকে খতিয়ে দেখা হবে।
প্রশাসনিক বৈঠকের পাশাপাশি একটি বিশেষ মানবিক কর্মসূচিও রয়েছে মুখ্যমন্ত্রীর। সম্প্রতি ময়নাগুড়িতে ঘটে যাওয়া মর্মান্তিক পথ দুর্ঘটনায় হতাহতদের পরিবারের পাশে দাঁড়াচ্ছে রাজ্য সরকার। উত্তরকন্যা থেকেই এই দুর্ঘটনায় মৃত ও আহতদের পরিবারের হাতে আর্থিক ক্ষতিপূরণের চেক এবং পরিবারের একজনকে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দেবেন মুখ্যমন্ত্রী।
এর পরেই মুখ্যমন্ত্রী চলে যাবেন জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির জল্পেশ মন্দিরে। সেখানে পুজো দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর । এই সফরকে কেন্দ্র করে উত্তরকন্যা এবং শিলিগুড়ি শহর জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শুক্রবারই কলকাতায় ফিরে যাওয়ার কথা রয়েছে তার।

Post Views: 24

Continue Reading

Previous: ধেয়ে আসছে প্রবল নিম্নচাপ, জারি রেড অ্যালার্ট, ভারী প্রভাব একাধিক জেলায়
Next: শান্তি আলোচনার সময় ইরানের বিদেশমন্ত্রী আর স্পিকারকে খুনের পরিকল্পনা ছিল ইজরায়েলের! চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে

সম্পর্কিত গল্প

sakir.png

জামিন পেলেন তৃণমূলের প্রাক্তন বিধায়কের স্বামী সাকির আলি

Online Desk জুলাই 3, 2026
court-hammer.png

রাজ্যে বাড়ছে ফাস্ট ট্র্যাক কোর্ট, ৯ নতুন আদালত গঠনে ছাড়পত্র মন্ত্রিসভার

Online Desk জুলাই 3, 2026
SUVENDU.jpg

পুজোর মধ্যেই আয়ুষ্মান ভারত, দ্রুত কাজ করার নির্দেশ মুখ্যমন্ত্রীর

Online Desk জুলাই 3, 2026

You may have missed

sakir.png

জামিন পেলেন তৃণমূলের প্রাক্তন বিধায়কের স্বামী সাকির আলি

Online Desk জুলাই 3, 2026
court-hammer.png

রাজ্যে বাড়ছে ফাস্ট ট্র্যাক কোর্ট, ৯ নতুন আদালত গঠনে ছাড়পত্র মন্ত্রিসভার

Online Desk জুলাই 3, 2026
SUVENDU.jpg

পুজোর মধ্যেই আয়ুষ্মান ভারত, দ্রুত কাজ করার নির্দেশ মুখ্যমন্ত্রীর

Online Desk জুলাই 3, 2026
thailand.png

থাইল্যান্ডে ১১ বছরের নাবালকের গাড়ির ধাক্কায় প্রাণ হারাল ৯ সাধু; আহত অন্তত ২০

Online Desk জুলাই 3, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.