Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • চাঁদের মাটিতে ভেঙ্গে পড়ল রুশ মহাকাশযান লুনা-২৫, সঠিক পথেই এগোচ্ছে ভারতের চন্দ্রযান ৩

চাঁদের মাটিতে ভেঙ্গে পড়ল রুশ মহাকাশযান লুনা-২৫, সঠিক পথেই এগোচ্ছে ভারতের চন্দ্রযান ৩

Online Desk আগস্ট 20, 2023
F36xSI6WwAEGqXh.jpeg

সোমনাথ মুখোপাধ্যায়ঃ ভারতের চন্দ্রযান-৩ রওনা হতেই চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিল রাশিয়া। চাঁদের উদ্দেশে মহাকাশযান লুনা-২৫ কে পাঠিয়েছিল রুশ। রাশিয়ার টার্গেট ছিল, ভারতের চন্দ্রযানের আগেই চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে মহাকাশযান লুনা-২৫। কিন্তু, চাঁদে নামার মুখেই হল বিপত্তি। চাঁদের মাটিতে ভেঙে পড়ল রুশ মহাকাশযান লুনা ২৫। জার্মানির এক সংবাদমাধ্যম দাবি করেছে, রবিবার মহাকাশযান লুনা ২৫ ভেঙ্গে পড়েছে। সোমবার চাঁদে নামার কথা ছিল এই রুশ মহাকাশযানের।
আর এক ধাপ পেরোলেই চাঁদের সবচেয়ে কাছের কক্ষপথে পৌঁছে যেত মহাকাশযানটি। কিন্তু তার আগেই বিপত্তি ঘটে যায়। শনিবার সর্বশেষ কক্ষপথে নামার আগেই বিপদের মুখে পড়েছিল লুনা-২৫। রুশ মহাকাশ সংস্থা রসকসমস জানিয়েছিল মহাকাশযানে কিছু বিপত্তি দেখা গিয়েছিল, রবিবার দুপুরে জার্মানির সংবাদমাধ্যমের দাবিকে মেনে নিয়ে রসকসমস জানিয়ে দিল চাঁদে তাদের মহাকাশযান ভেঙে পড়েছে। তাড়াহুড়ো করতে গিয়েই সর্বনাশ ডেকে আনল রাশিয়া! এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে গোটা দুনিয়া জুড়ে। ভারতের চন্দ্রযান ৩-এর আগেই চাঁদে পৌঁছনোর চ্যালেঞ্জ নিয়েছিল রসকসমস’র লুনা ২৫।
রুশ মহাকাশযান লুনা ২৫ ধ্বংসের পর আন্তর্জাতিক সংবাদমাধ্যম দাবি করেছে ভারতের চন্দ্রযান ৩ সঠিক গতিতে এগিয়ে যাচ্ছে চাঁদের দিকে। আগামী ২৩ অগাস্ট বিকেল ৫টা ৪৫ মিনিট নাগাদ চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করতে চলেছে চন্দ্রযান ৩, বলে জানিয়েছে, ISRO ।

Post Views: 134

Continue Reading

Previous: বিপর্যস্ত হিমাচল, “জাতীয় দুর্যোগ” ঘোষণা করার আহ্বান সুখবিন্দর সিং সুখু সরকারের
Next: প্যারিস অলিম্পিকের দৌড়ে বাংলার মেহুলি

সম্পর্কিত গল্প

20250608_130340.jpg

ইরানের যুদ্ধজাহাজ থেকে উদ্ধার হওয়া ব্যক্তিদের দেশে না ফেরানোর জন্য শ্রীলঙ্কাকে চাপ ওয়াশিংটনের

Online Desk মার্চ 7, 2026
blue-sparrow-missile.png

খামেনেই হত্যার নেপথ্যে ‘ব্লু স্প্যারো’? সামনে এল ইজরায়েলের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের তথ্য

Online Desk মার্চ 7, 2026
TRUMP.png

ইরানের নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান মার্কিন প্রেসিডেন্টের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026
20251210_164740.jpg

দিল্লির উত্তম নগরে হোলির রঙ দেওয়া নিয়ে সংঘর্ষ, যুবকের মৃত্যু, বিক্ষোভে বজরং দল

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.42.09-PM.jpeg

নবদ্বীপে মজুদ রাখা কেরোসিন গোডাউনে বিধ্বংসী আগুন

Online Desk মার্চ 7, 2026
FotoJet.jpg

তরুণ প্রজন্মের জন্য আমতায় কম্পিউটার শিক্ষা কেন্দ্র

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.