Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মধ্যপ্রদেশে মন্দিরের গেট না খোলায় পুরোহিতকে বেধড়ক মার

মধ্যপ্রদেশে মন্দিরের গেট না খোলায় পুরোহিতকে বেধড়ক মার

Online Desk এপ্রিল 13, 2025
20250413_111139.jpg

ওঙ্কার ডেস্ক: নির্ধারিত সময়ে মন্দিরের গেট বন্ধ করে দিয়েছিলেন পুরোহিত। মন্দির দর্শনের নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরে এসে মন্দিরে প্রবেশের চেষ্টা করে ৩০ জনের একটি দল। কিন্তু পুরোহিত গেট খুলতে অস্বীকার করায় তাঁকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল। শনিবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের দেবাসের মাতা টেকরি মন্দিরে।

আক্রান্ত পুরোহিতের অভিযোগ, জিতু রঘুবংশী নামে এক ব্যক্তি শুক্রবার গভীর রাতে আট থেকে দশটি গাড়িতে করে প্রায় ৩০ জনকে নিয়ে মন্দিরে আসেন। তার বিরুদ্ধে অতীতে অপরাধমূলক কাজের রেকর্ড রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সমাজ মাধ্যমে ইতিমধ্যে সেই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে মন্দিরের পাদদেশে লাল বাতি লাগানো কয়েকটি গাড়ি দেখা গেছে। পরে মন্দিরের ভিতরে প্রার্থনা করতে দেখা গেছে তাদের।

সংবাদ মাধ্যমকে পুরোহিত বলেন, ‘আমরা মাঝরাতে মন্দিরের দরজা বন্ধ করে দিই। জিতু রঘুবংশীর নেতৃত্বে একটি দল রাত ১২:৪০ নাগাদ এসেছিল, তখন আমি মন্দিরের দরজা বন্ধ করে দিয়েছিলাম। আমি তাদের যখন বলি যে মন্দির বন্ধ, তারা আমাকে দরজা খুলতে বাধ্য করে এবং আমাকে খুনের হুমকি দেয়। তারা আমাকে মারধরও করে।’

শহরের পুলিশ সুপার দীনেশ আগরওয়াল সাংবাদিকদের জানান, এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। মন্দির প্রাঙ্গণে থাকা প্রায় ৫০টি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

Post Views: 104

Continue Reading

Previous: মুর্শিদাবাদের অশান্তি রুখতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ হাইকোর্টের
Next: রবিবার থেকেই কলকাতাসহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, হলুদ সতর্কতা জারি কয়েক জেলায়

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.