Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • রবিবার থেকেই কলকাতাসহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, হলুদ সতর্কতা জারি কয়েক জেলায়

রবিবার থেকেই কলকাতাসহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, হলুদ সতর্কতা জারি কয়েক জেলায়

Online Desk এপ্রিল 13, 2025
fyghju.png

ওঙ্কার ডেস্ক: কলকাতা-সহ দক্ষিণবঙ্গে সপ্তাহভর ঝড়বৃষ্টির সম্ভাবনা। রবিবার বিকেলের দিকেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে শহরে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এ ছাড়া, দক্ষিণবঙ্গের তিনটি জেলায় রবিবার কমলা সতর্কতা জারি রয়েছে। এই জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে আপাতত তাপমাত্রার পরিবর্তনের তেমন সম্ভাবনা নেই।

আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার থেকে আগামী সপ্তাহের প্রায় প্রতি দিনই কলকাতা এবং রাজ্যের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে কোথাও কোথাও ঝড় হতে পারে। দমকা হাওয়ার বেগ থাকতে পারে সর্বনিম্ন ৩০ কিলোমিটার থেকে সর্বোচ্চ ৬০ কিলোমিটার পর্যন্ত। কলকাতায় আলাদা করে সতর্কতা জারি করা হয়েছে রবিবার, সোমবার এবং বুধবার।
বৃষ্টির পাশাপাশি ঝড় হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, মুর্শিদাবাদে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে রবিবার কমলা সতর্কতা রয়েছে। এই তিন জেলায় ঝড়ের গতি ৬০ কিলোমিটারে পৌঁছোতে পারে।

অন্যদিকে, বৃষ্টি চলছে উত্তরবঙ্গেও। উত্তরের আট জেলাতেই রবিবার এবং বুধবার বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা জানানো হয়েছে। সপ্তাহের বাকি দিনগুলিতে ঝড়বৃষ্টির পরিমাণ অপেক্ষাকৃত কম থাকবে। আপাতত উত্তরেও তাপমাত্রার পরিবর্তন নেই।

রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.২ ডিগ্রি কম।

Post Views: 360

Continue Reading

Previous: মধ্যপ্রদেশে মন্দিরের গেট না খোলায় পুরোহিতকে বেধড়ক মার
Next: এটা দলের সাফল্য আইএসএল চ্যাম্পিয়ন হয়ে বললেন বাগান কোচ

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.