Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘মানুষ হিসেবে বাঁচব’, নিজেদের জাতপাত মুক্ত হিসেবে ঘোষণা করলে মহারাষ্ট্রের এই গ্রাম

‘মানুষ হিসেবে বাঁচব’, নিজেদের জাতপাত মুক্ত হিসেবে ঘোষণা করলে মহারাষ্ট্রের এই গ্রাম

Online Desk ফেব্রুয়ারি 12, 2026
caste-free-village.jpg

ওঙ্কার ডেস্ক: জাতপাত ও ছোঁয়াছুঁয়িকে কেন্দ্র করে যখন ভারতের বিভিন্ন জায়গায় রাজনীতি আবর্তিত হচ্ছে। সেই সময়ে এক আশার আলো দেখাল মহারাষ্ট্রের সৌন্দালা গ্রামের মানুষ। এই গ্রামের মানুষ কার্যত সামাজিক বিপ্লব ঘটিয়েছেন। নিজেদেরকে জাতপাত মুক্ত হিসেবে ঘোষণা করেছেন তাঁরা। গ্রামসভার আনুষ্ঠানিক অনুমোদনের মাধ্যমে ‘আমচি জাত…মানব’ (আমার জাত মানবতা) নীতি গ্রহণ করেছেন গ্রামবাসী।

রিপোর্ট অনুসারে, শুধু মহারাষ্ট্রে প্রথম নয়, সম্ভবত ভারতের প্রথম জাতপাত মুক্ত গ্রাম বলে দাবি স্থানীয় প্রশাসনের। গত ৫ ফেব্রুয়ারি অহিল্যানগর জেলার নেভাসা তালুকের সৌন্দালাতে গ্রামসভার সভা আয়োজিত হয়েছিল। সেখানে সর্বসম্মতিক্রমে এই প্রস্তাবটি পাস হয়। গ্রামের প্রধান শরদ আরগাড়ে বৃহস্পতিবার সংবাদ মাধ্যমকে বলেন, ‘এটি একটি ছোট উদ্যোগ। তবে এটি অনেক দূর এগিয়ে যাবে। সৌন্দালা এখন একটি জাতপাতমুক্ত গ্রাম।’ তিনি আরও বলেন, ‘সভায় বিভিন্ন বর্ণের মানুষ অংশ নিয়েছিলেন। এমনকি মুসলিম সম্প্রদায়ের লোকজনও ছিলেন। সকলেই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন।’ ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় জোর দেওয়া হয়, বিশেষ করে স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্বের মূল্যবোধের উপর। আরগাদে বলেন, ‘সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়, কেউ জাতপাত মানবে না বা জাত-ভিত্তিক কাজকর্মে লিপ্ত হবে না। আমরা ‘আমচি জাত…মানব’ দ্বারা পরিচালিত হব। জনগণ মানবতাকে অনুসরণ করবে।’

সংবিধানের নীতিমালার বিরুদ্ধে কেউ আচরণ করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে শাস্তির বিধানও রয়েছে প্রস্তাবটিতে। বিশিষ্ট সমাজকর্মী প্রমোদ জিনজাদের চেষ্টায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি মহাত্মা ফুলে সমাজ সেবা মন্ডলের প্রতিষ্ঠাতা-সভাপতি। দীর্ঘদিন ধরে সামাজিক ভেদাভেদ নির্মূলের জন্য কাজ করছেন তিনি।

Post Views: 67

Continue Reading

Previous: ৯ কোটির মামলায় জামিন মিলল না রাজপালের, আরও কতদিন থাকতে হবে জেলে?
Next: শিক্ষাপ্রাঙ্গনে দুষ্কৃতী হামলা, হস্তক্ষেপ দাবি করে শিক্ষামন্ত্রীকে চিঠি লিখলেন অধীররঞ্জন চৌধুরী

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.