Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • শিশু শ্রমিককে উল্টো করে ঝুলিয়ে ইলেকট্রিক শক দেওয়ার অভিযোগে গ্রেফতার ২ জন

শিশু শ্রমিককে উল্টো করে ঝুলিয়ে ইলেকট্রিক শক দেওয়ার অভিযোগে গ্রেফতার ২ জন

Online Desk জুন 4, 2025
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক : মঙ্গলবার সমাজমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছিল। (ভিডিওর সত্যতা যাচাই করেনি ওঙ্কার বাংলা ডিজিটাল ) ভিডিওটিতে দেখা গেছিল একটি ছেলেকে উলটো করে ঝোলানো রয়েছে । তার দুই হাতে দৃশ্যমান বিদ্যুতের তার বাধা রয়েছে। কিছুটা দূর থেকে এক যুবক ঐ তার বিদ্যুতের প্লাগে গুঁজছে। কিছুক্ষণ অন্তর অন্তর কেঁপে কেঁপে উঠছে উল্টো করে ঝুলতে থাকা কিশোরের শরীর।
বুধবার রবীন্দ্রনগর থানার পুলিশ শিশু শ্রমিককে উল্টো করে ঝুলিয়ে মারধর এবং ইলেকট্রিক শক দেওয়ার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে। যদিও এই ঘটনার মূল অভিযুক্ত অর্থাৎ কারখানার মালিক এখনো পলাতক। পুলিশ সূত্রে জানা গেছে কারখানার মালিকের খোঁজে তদন্ত চালাচ্ছে পুলিশ।
সূত্রের খবর, এই অমানবিক ঘটনাটি ঘটেছে মহেশতলা পুরসভা এলাকার জিন্সের পোশাক রং করার একটি কারখানাতে। স্থানীয় সূত্রে জানা গেছে ১৪ বছরের ছেলেটিকে গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়েছে। ছেলেটির নাম সামসাদ। মাস দেড়েক আগে ইসলামপুর থেকে কলকাতায় কাজের জন্য এসেছিল এক আত্মীয়ের সাথে।
উল্লেখ্য, মঙ্গলবার সামসাদ কে মোবাইল চুরির সন্দেহে শারীরিক নির্যাতন করা হয় বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর মঙ্গলবার দিনই মহেশতলা কাণ্ডে দুই অভিযুক্তকে আটক করা হয়েছিল। পরে তাদের গ্রেফতার করা হয়। অভিযুক্তদের নাম মোস্তফা কামাল এবং তৌহিদ আলম। তারা দুজনেই ওই কারখানার কর্মী বলে জানা গেছে। বুধবার দুই অভিযুক্তকে আলিপুর আদালতে তোলা হবে।
অন্যদিকে কারখানার মালিক অর্থাৎ শাহেনশাহ এই ঘটনার পর থেকে পলাতক। এখনো অবদি তার খোঁজ পাওয়া যায়নি বলে খবর। পুলিশের পক্ষ থেকে মূল অভিযুক্তকে খোঁজার জন্য তদন্ত চলছে।

Post Views: 388

Continue Reading

Previous: ছবি শুরুর আগেই ধাক্কা! যৌন হেনস্থার অভিযোগে সিনেমা থেকে বাদ পড়লেন সিনেমাটোগ্রাফার প্রতীক শাহ
Next: তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠর বাড়িতে উদ্ধার আগ্নেয়াস্ত্র সহ প্রচুর কার্তুজ , গ্রেপ্তার অভিযুক্ত ‘নেপালি’

সম্পর্কিত গল্প

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.