Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ছবি শুরুর আগেই ধাক্কা! যৌন হেনস্থার অভিযোগে সিনেমা থেকে বাদ পড়লেন সিনেমাটোগ্রাফার প্রতীক শাহ

ছবি শুরুর আগেই ধাক্কা! যৌন হেনস্থার অভিযোগে সিনেমা থেকে বাদ পড়লেন সিনেমাটোগ্রাফার প্রতীক শাহ

Online Desk জুন 4, 2025
ufhd.png

ওঙ্কার ডেস্ক: বিগত বেশ কিছু দিন ধরেই আলোচনায় রয়েছেন সিনেমাটোগ্রাফার প্রতীক শাহ। তাঁর বিরুদ্ধে উঠেছে যৌন হেনস্থার অভিযোগ। এক রিপোর্টে দাবি করা হয়েছে, এই অভিযোগের কারণে সম্প্রতি তাঁকে বের করে দেওয়া হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক থেকেও।
জানা যাচ্ছে, ছবির কাজের জন্য লন্ডনে গিয়েছিলেন প্রতীক। তিনি যখন বিদেশে ঠিক তখনই অভিনব সিং নামক এক পরিচালক তাঁর বিরুদ্ধে প্রথম আওয়াজ তোলেন। তাঁর অভিযোগ, ১জন নয় ২০জন মহিলার থেকে নগ্ন ছবি চেয়েছিলেন এই সিনেমাটোগ্রাফার। শুধু তাই নয়, তাঁর প্রাক্তন প্রেমিকাও অভিনবের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন। দিনের পর দিন মানসিক অত্যাচার, শারীরিক নিগ্রহসহ একাধিক অভিযোগ।
ছবির কাজ শুরুর আগেই যৌন কেলেঙ্কারির তকমা! শোনা যাচ্ছে, জটিলতা যাতে না বাড়ে সেই কারণে আগেভাগেই সৌরভের বায়োপিক থেকে প্রতীককে সরিয়ে দিয়েছেন প্রযোজক লাভরঞ্জন।
প্রসঙ্গত, প্রতীক এর আগে কাজ করেছেন ‘হোমবাউন্ড’ বলে এক সিনেমাতেও। ধর্ম প্রযোজনা সংস্থা প্রযোজিত ওই ছবি এবার কান চলচ্চিত্র উৎসবেও গিয়েছিল। তাতে অভিনয় করেছেন বলিউডের বহু তারকারাও। প্রতীকের বিরুদ্ধে অভিযোগ উঠতেই ধর্ম প্রযোজনা সংস্থার তরফে এক বিবৃতি পেশ করা হয়েছে। তাতে জানানো হয়েছে, ওই ছবির শুটিংয়ের সময়ে প্রতীকের বিরুদ্ধে কোনও অভিযোগ জানানো হয়নি। তাদের এও দাবি, কোনওরকম যৌন হেনস্থা তাঁরা সমর্থনও করেন না। তাই আগামী দিনে ধর্মের কোনও কাজে শামিল থাকবেন না প্রতীক।
প্রসঙ্গত, সৌরভের বায়োপিক থেকে প্রতীককে সরিয়ে দেওয়ার খবর সামনে এসেছে। যদিও প্রযোজনা সংস্থার তরফে এ বিষয়ে কোনও বিবৃতি এখনও দেওয়া হয়নি। নানান জটিলতা কাটিয়ে অবশেষে তৈরি হতে চলেছে গাঙ্গুলির বায়োপিক। নাম ভূমিকায় দেখা যাবে রাজকুমার রাওকে।

Post Views: 218

Continue Reading

Previous: বন্ধ হল ডিরেক্টরস গিল্ড! পদত্যাগ করলেন ভাইস প্রেসিডেন্টসহ একাধিক সদস্য
Next: শিশু শ্রমিককে উল্টো করে ঝুলিয়ে ইলেকট্রিক শক দেওয়ার অভিযোগে গ্রেফতার ২ জন

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.