Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বন্ধ হল ডিরেক্টরস গিল্ড! পদত্যাগ করলেন ভাইস প্রেসিডেন্টসহ একাধিক সদস্য

বন্ধ হল ডিরেক্টরস গিল্ড! পদত্যাগ করলেন ভাইস প্রেসিডেন্টসহ একাধিক সদস্য

Online Desk জুন 4, 2025
uhh.png

ওঙ্কার ডেস্ক: বন্ধ হয়ে গেল ডিরেক্টরস গিল্ড। এবার নতুন ডিরেক্টরস গিল্ড থেকে পদত্যাগ করলেন ২ জন ভাইস প্রেসিডেন্ট, ২ জন যুগ্ম সচিব ও চারজন ইসি মেম্বার।
ফেডারেশন বনাম পরিচালক গিল্ডের দ্বন্দ্ব চলছে ২০২৪ থেকে! গতবছর থেকেই একাধিকবার ইন্ডাস্ট্রির অন্দরমহলের দ্বন্দ্ব চর্চার শিরোনামে এসেছে বারবার। টলিপাড়ার তিন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, জয়দীপ মুখোপাধ্যায় এবং শ্রীজিৎ রায়কে অসঙ্গতির কারণ দেখিয়ে ‘নিষিদ্ধ’ ঘোষণার পরই আবার নতুন করে শুরু হয় গিল্ড-ফেডারেশন তরজা। মন্ত্রী অরূপ বিশ্বাসের মধ্যস্থতায় যদিও তার সাময়িক সমাধান হয়, তবে সমস্যা পুরোপুরি মেটেনি। পরিচালক ও ফেডারেশনের এই সংঘাতে নতুন পরিচালক গিল্ড নামে পরিচিত ডিএইআই-এর সদস্যরা সরাসরি ভূমিকা নিয়েছিলেন। কিন্তু সংগঠনের সভাপতি স্বরূপ বিশ্বাস নতুন পরিচালক গিল্ডের সদস্যদের মান্যতা না দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েও দিয়েছিলেন। এর পর থেকেই একের পর এক পরিচালক সদস্যপদ ছাড়তে শুরু করেন। ভবিষ্যতে তাঁরা যাতে নির্বিঘ্নে কাজ করে যেতে পারেন, সেই কারণেই কার্যত সরে যান।
ডিরেক্টরস গিল্ড থেকে পদত্যাগ করেন ভাইস প্রেসিডেন্ট রানা বন্দ্যোপাধ্যায়, সৌমেন হালদার, যুগ্ম সচিব শ্রীজিৎ রায় ও সুদীপ নাগ, ইসি সদস্য নীতীন মান্না, শীর্ষেন্দু, অয়ন চক্রবর্তী, পম্পি ঘোষ মুখোপাধ্যায়। তবে ইসি সদস্য শুভম দাশগুপ্ত এবং কোষাধ্যক্ষ কৃষ্ণা রয় এখনই পদত্যাগ করছেন না বলেই জানা যাচ্ছে।

Post Views: 199

Continue Reading

Previous: সপ্তাহ জুড়ে বৃষ্টির পূর্বাভাস জারি, পাশাপাশি তাপমাত্রার পারদ চড়বে
Next: ছবি শুরুর আগেই ধাক্কা! যৌন হেনস্থার অভিযোগে সিনেমা থেকে বাদ পড়লেন সিনেমাটোগ্রাফার প্রতীক শাহ

সম্পর্কিত গল্প

KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026
DILIP.jpg

চাইলে জামা-কাপড় খুলে রাস্তায় মারতে পারি, অভিষেককে আক্রমণ দাবাং দিলীপের

Online Desk জুলাই 22, 2026
KALYAN.jpg

‘কালীঘাট’ তৃণমূলের অন্দরে চওড়া হল ফাটল, মমতার সঙ্গে ঝগড়ার পর বিস্ফোরক কল্যাণ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.