Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • দ্বিতীয় বার বিয়ে করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, পাত্র কে জানেন?

দ্বিতীয় বার বিয়ে করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, পাত্র কে জানেন?

Online Desk জুন 5, 2025
20250605_171408.jpg

ওঙ্কার ডেস্ক: দ্বিতীয় বার সাত পাকে বাঁধা পড়লেন তৃণমূল কংগ্রেসের কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। পাত্র পুরীর প্রাক্তন সাংসদ পিনাকী মিশ্র। পিনাকীও প্রাক্তন সাংসদ, পেশায় আইনজীবী। প্রসঙ্গত পিনাকীরও এটি দ্বিতীয় বিবাহ।

সূত্রের খবর, পিনাকী মিশ্রের সঙ্গে মহুয়ার গত কয়েক বছর ধরে বন্ধুত্বের সম্পর্ক। সেই সম্পর্ককে তিন দাম্পত্য সম্পর্কে পরিণত করলেন। মহুয়ার ঘনিষ্ঠ বৃত্তের লোকজন জানতেন, তিনি বিয়ে করতে চলেছেন শীঘ্রই। যদিও তা সংবাদ মাধ্যমের কাছে ফাঁস করেনি কেউ। অবশেষে বিয়ের প্রায় সাত দিনের মাথায় বিষয়টি প্রকাশ্যে এলো।সূত্রের খবর, গত ৩০ মে জার্মানির বার্লিন প্রাসাদের ছাদে গাঁটছড়া বেঁধেছেন মহুয়া পুরীর প্রাক্তন সাংসদ পিনাকী মিশ্রের সঙ্গে। ৬৫ বছরের পিনাকী এবং ৫১ বছরের মহুয়া নতুন জীবন শুরু করেছেন একেবারে ফিল্ম তারকাদের বিবাহ আসরের মতো আড়ালের প্রাসাদে।

তৃণমূল সূত্রের খবর, মহুয়া যে দ্বিতীয় বার বিয়ে করতে চলেছেন তা প্রকাশ্যে না জানালেও জোড়াফুল শিবিরের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছিলেন। দলের সুপ্রিমোকে জানিয়েই তিনি বিবাহ উপলক্ষে বিদেশে পাড়ি দেন। বর্তমানে পিনাকী এবং মহুয়া দুজনে মধুচন্দ্রিমা কাটাচ্ছেন ইউরোপে। চলতি জুন মাসের শেষে পিনাকী এবং মহুয়ার দেশে ফিরে আসার কথা।

উল্লেখ্য মহুয়া মৈত্র দীর্ঘ দিন মার্কিন সংস্থায় কাজ করেছেন। সেই সময় ডেনিশ ফিনান্সার লার্স ব্রর্সনের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। দুজনের চার হাত এক হয়েছিল এর পর। যদিও সেই সম্পর্ক টেকেনি। দুজনের বিবাহবিচ্ছেদ হয়। পরে লার্স ফের বিবাহ করেন। অন্য দিকে, পিনাকী প্রথম বিবাহ বন্ধনে আবদ্ধ হন ওড়িশার সঙ্গীতা মিশ্রের সঙ্গে। পরে তাদের বিবাহবিচ্ছেদ হয়।

Post Views: 368

Continue Reading

Previous: ‘ওরা মৃত্যু নিয়ে রাজনীতি করছে’, বিরোধীদের জবাব কর্নাটকের উপমুখ্যমন্ত্রীর
Next: জেলায় জেলায় পালিত হল বিশ্ব পরিবেশ দিবস

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.