Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘ওরা মৃত্যু নিয়ে রাজনীতি করছে’, বিরোধীদের জবাব কর্নাটকের উপমুখ্যমন্ত্রীর

‘ওরা মৃত্যু নিয়ে রাজনীতি করছে’, বিরোধীদের জবাব কর্নাটকের উপমুখ্যমন্ত্রীর

Online Desk জুন 5, 2025
20250605_160053.jpg

ওঙ্কার ডেস্ক: আইপিএলে জয়লাভের পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সমর্থকদের বিজয় উদযাপন বদলে গিয়েছে শোকের আবহে। হুড়োহুড়ির জেরে চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। আর যা নিয়ে কর্নাটকের শাসকদল কংগ্রেসকে তীব্র আক্রমণ করছে বিজেপি। এই আবহে এবার মুখ খুললেন সে রাজ্যের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার। বিরোধীদের উদ্দেশে তাঁর জবাব ‘ওরা মৃত্যু নিয়ে রাজনীতি করছে’।

পদপিষ্টের ঘটনা নিয়ে সংবাদ মাধ্যমকে তিনি বলতে গিয়ে বলেন, ‘বাচ্চা ছেলেমেয়েগুলোকে দেখে আমার বুক ফেটে যাচ্ছিল।’ বিরোধীদের প্রতি তাঁর জবাব, ‘ওদের যা ইচ্ছে ওরা করুক। আমি তালিকা ধরে বলে দিতে পারি, ওরা কত বার এ ভাবে মৃত্যু নিয়ে রাজনীতি করেছে।’

উল্লেখ্য, দীর্ঘ ১৮ বছর পর অবশেষে আইপিএল জিতেছে রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিরাট কোহলিদের সঙ্গে বিকয় উৎসবে শামিল হতে বুধবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে জড়ো হন লক্ষ লক্ষ মানুষ। কার্যত ওই স্টেডিয়ামে ধারণক্ষমতা ছিল ৩৩ হাজার। কিন্তু হুড়োহুড়ি করে ভিতরে ঢোকার চেষ্টার ফলে বিশৃঙ্খলা তৈরি হয়। আর তার জেরে পদপিষ্টের ঘটনা ঘটে। মৃত্যু হয় ১১ জনের। নিহতদের মধ্যে ১৪ বছরের এক কিশোরী, ১৮ বছরের দুই তরুণ এবং এক তরুণীও রয়েছে।

এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডলে এদিন লিখেছেন, ‘বেঙ্গালুরুর ঘটনা ভীষণই মর্মান্তিক। এই দুর্ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি পূর্ণ সমবেদনা রইল। প্রার্থনা করছি, আহতেরা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন।’ শোকপ্রকাশ করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবার-পরিজনকে সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। এই শোকের সময় বেঙ্গালুরুর মানুষের পাশে রয়েছি। কর্নাটক সরকার বিপর্যস্ত পরিবারগুলির পাশে থাকবে।’

Post Views: 215

Continue Reading

Previous: ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ৪ হাজার
Next: দ্বিতীয় বার বিয়ে করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, পাত্র কে জানেন?

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.