Skip to content
এপ্রিল 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ৪ হাজার

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ৪ হাজার

Online Desk জুন 5, 2025
20250524_103406.jpg

ওঙ্কার ডেস্ক: দেশে বাড়ছে করোনার সংক্রমণ। ভারতে কোভিড আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে চার হাজারের গন্ডি। তবে বেশিরভাগ ক্ষেত্রেই মৃদু উপসর্গ দেখা দিচ্ছে রোগীদের মধ্যে। বাড়িতেই চিকিৎসার ফলে সুস্থ হয়ে উঠছেন অনেকেই।

সূত্রের খবর, গত ২৪ ঘন্টায় ভারতে ৮৬৪ জন করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে। এখনও পর্যন্ত দেশে ৪,৩০২ জন কোভিড-১৯ আক্রান্ত বলে খবর পাওয়া গেছে। সূত্র জানিয়েছে, ‘২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৪৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যাদের মধ্যে প্রাথমিকভাবে আগে থেকেই অসুস্থতা ছিল।’ দেশে ক্রমবর্ধমান কোভিড আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক বর্তমান পরিস্থিতি পর্যালোচনায় উচ্চ পর্যায়ের বৈঠক করেছে। ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিস সুনীতা শর্মার সভাপতিত্বে উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক হয়েছে। সূত্র জানিয়েছে, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সুরক্ষা নিশ্চিত করতে সময়োপযোগী হস্তক্ষেপ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

ইতিমধ্যে দু বার মক ড্রিল পরিচালিত হয়েছে। গত ২ জুন অক্সিজেন সরবরাহ ব্যবস্থা মূল্যায়নের জন্য একটি মক ড্রিল করা হয়। এর পর ৪ জুন আরেক বার মক ড্রিল পরিচালিত হয়। ৫ জুনও মক ড্রিলের পরিকল্পনা রয়েছে।

তথ্য অনুযায়ী কেরলে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি কোভিড আক্রান্তের হদিশ মিলেছে। দক্ষিণের এই রাজ্যে করোনায় ১,৩৭৩ জন আক্রান্ত এবং নয় জনের মৃত্যু হয়েছে। তালিকায় এর পর রয়েছে মহারাষ্ট্র। সে রাজ্যে ৫১০ জন আক্রান্ত এবং ১৪ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া অন্য রাজ্যগুলির মধ্যে রয়েছে গুজরাট: ৪৬১ জন আক্রান্ত, ১ জনের মৃত্যু হয়েছে। দিল্লি: ৪৫৭ জন আক্রান্ত, ৪ জনের মৃত্যু হয়েছে। পশ্চিমবঙ্গ: ৪৩২ জন আক্রান্ত, ১ জনের মৃত্যু হয়েছে। কর্নাটক: ৩২৪ জন আক্রান্ত, ৪ জনের মৃত্যু হয়েছে। তামিলনাড়ু: ২১৬ জন আক্রান্ত, ৪ জনের মৃত্যু হয়েছে। উত্তরপ্রদেশ: ২০১ জন আক্রান্ত, ২ জনের মৃত্যু হয়েছে।

Post Views: 190

Continue Reading

Previous: আবহাওয়া পরিষ্কার হতেই পর্যটকদের উদ্ধার করে আনা হচ্ছে গ্যাংটকে
Next: ‘ওরা মৃত্যু নিয়ে রাজনীতি করছে’, বিরোধীদের জবাব কর্নাটকের উপমুখ্যমন্ত্রীর

সম্পর্কিত গল্প

voter-bengal.jpg

প্রথম দফায় ভোট পড়ল প্রায় ৯২ শতাংশ! সর্বকালীন রেকর্ডের পথে পশ্চিমবঙ্গ

Online Desk এপ্রিল 23, 2026
peace-deal.png

পাকিস্তান নয়, আমেরিকার সঙ্গে শান্তি আলোচনায় চিনকে চায় ইরান

Online Desk এপ্রিল 23, 2026
baby-deadbody.png

ফোন ফ্যাক্টরিতে সন্তান প্রসব! লোক্লজ্জার ভয়ে নিজের হাতে গলা কেটে খুন সদ্যজাতকে

Online Desk এপ্রিল 23, 2026

You may have missed

mamata-dharna.jpg

প্রথম দফায় ভোটের ঝড়! কী বললেন মমতা?

Online Desk এপ্রিল 23, 2026
voter-bengal.jpg

প্রথম দফায় ভোট পড়ল প্রায় ৯২ শতাংশ! সর্বকালীন রেকর্ডের পথে পশ্চিমবঙ্গ

Online Desk এপ্রিল 23, 2026
peace-deal.png

পাকিস্তান নয়, আমেরিকার সঙ্গে শান্তি আলোচনায় চিনকে চায় ইরান

Online Desk এপ্রিল 23, 2026
hgf

প্রথম দফায় বঙ্গে রেকর্ড! বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল প্রায় ৯০ শতাংশ

Online Desk এপ্রিল 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.