Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • চন্দননগরে ব্যতিক্রমী জগদ্ধাত্রী পুজো; এয়োস্ত্রী বেশে প্রতিমা বরণ করেন পুরুষেরা

চন্দননগরে ব্যতিক্রমী জগদ্ধাত্রী পুজো; এয়োস্ত্রী বেশে প্রতিমা বরণ করেন পুরুষেরা

Online Desk নভেম্বর 1, 2025
male-puja.png

সুনন্দা দত্ত, হুগলী: ভদ্রেশ্বরের তেঁতুলতলা বারোয়ারি জগদ্ধাত্রী পুজো এমন এক প্রাচীন ঐতিহ্যের সাক্ষী, যা আজও ব্যতিক্রম হিসেবে নজর কাড়ে সমগ্র হুগলি জেলাজুড়ে। এখানকার পুজোয় দেবী বরণের বিশেষ রীতিতে পুরুষরাই সেজে ওঠেন মহিলাবেশে। মাথায় ঘোমটা, কপালে সিঁদুর, পরনে শাড়ি এই সাজে এয়োস্ত্রী সেজে বরণ-ডালা হাতে দেবী জগদ্ধাত্রীকে স্বাগত জানান তারা। কয়েক শতাব্দী পুরনো এই প্রথা এখনও অবিকল পালন করা হয়, যা স্থানীয়দের কাছে গর্বের বিষয়।

জনশ্রুতি রয়েছে, ইংরেজ শাসনকালে ভদ্রেশ্বরের গৌরহাটি এলাকায় ছিল এক বড় ইংরেজ ছাউনি। চারিদিকে জঙ্গলে ঘেরা এই অঞ্চলে নিরাপত্তাহীনতা ছিল চরম। ব্রিটিশ সৈন্যদের টহলে মহিলারা বাইরে বেরোতে ভয় পেতেন। সেই সময়ে ঘরের সমস্ত ধর্মীয় আচার-অনুষ্ঠানের দায়িত্ব নিতেন পরিবারের পুরুষরাই। দেবী বরণের ক্ষেত্রেও সেই প্রথা বজায় ছিল। মহিলাবেশে সেজে পুরুষরাই বাইরে গিয়ে দেবীকে বরণ করতেন। সময়ের সঙ্গে যুগ পাল্টেছে, সমাজের ধরন বদলেছে, কিন্তু এই বিশেষ রীতি আজও অটুট আছে তেঁতুলতলা বারোয়ারির জগদ্ধাত্রী পুজোয়।

স্থানীয় ইতিহাস ঘেঁটে জানা যায়, কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের দেওয়ান দাতারাম সুর একসময় গৌরহাটিতে বাস করতেন। তাঁর দুই বিধবা কন্যার ইচ্ছা ও রাজার অনুমতিতে তিনিই প্রথম নিজের বাড়িতে জগদ্ধাত্রী পুজোর সূচনা করেন। পরে সেই পুজো স্থানান্তরিত হয়ে আসে ভদ্রেশ্বরের তেঁতুলতলায়। সময়ের সঙ্গে এটি রূপ নেয় সর্বজনীন পুজোয়, যার নাম হয় ‘তেঁতুলতলা বারোয়ারী’। স্থানীয়দের কাছে এই পুজো আজও ‘বুড়িমা’র পুজো’ নামে পরিচিত।

২৩৩ বছরের পুরনো এই পুজোয় এখনো রীতিনীতির তেমন কোনো পরিবর্তন হয়নি। প্রতি বছর পুরুষদের বরণ পর্ব এই পুজোর অন্যতম আকর্ষণ। সকাল থেকেই সাজগোজ শুরু হয় কেউ পরে লাল পাড় সাদা শাড়ি, কেউ গায়ে দেয় চন্দন, কেউ আবার হাতে নেয় বরণ ডালা। এভাবেই শোভাযাত্রায় বের হন তারা, সঙ্গে বাজে ঢাক, শঙ্খ আর উলুধ্বনি। কমিটির সদস্যরা জানিয়েছেন তাঁদের এই পুজো দেখতে প্রতি বছরই দর্শনার্থীদের ভিড় হয়। তাঁদের মতে এইভাবে মহিলা বেশে মা-এর পুজো করে নিজেদের ভাগ্যবান বলে মনে করেন। শুধু ভদ্রেশ্বরই নয়, চন্দননগরের তেমাথা রানীমার পুজোতেও দেখা যায় একই প্রথা পুরুষরা মহিলাবেশে দেবীকে বরণ করেন।

Post Views: 104

Continue Reading

Previous: বিজেপি নেতৃত্বের ভণ্ডামি নতুন মাত্রায় নেমে এসেছে; রানাঘাটের সাংসদের মন্তব্যে কটাক্ষ অভিষেকের
Next: শাড়িতে ভাল লাগছে বলা কি অন্যায়? অশালীন মন্তব্যের অভিযোগে এবার মুখ খুললেন অভিনেতা ঋজু বিশ্বাস

সম্পর্কিত গল্প

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.