Skip to content
এপ্রিল 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • শাড়িতে ভাল লাগছে বলা কি অন্যায়? অশালীন মন্তব্যের অভিযোগে এবার মুখ খুললেন অভিনেতা ঋজু বিশ্বাস

শাড়িতে ভাল লাগছে বলা কি অন্যায়? অশালীন মন্তব্যের অভিযোগে এবার মুখ খুললেন অভিনেতা ঋজু বিশ্বাস

Online Desk নভেম্বর 1, 2025
hgfh.png

ওঙ্কার ডেস্ক: দিন দুয়েক আগের ঘটনা। আচমকাই ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে অভিনেতা ঋজু বিশ্বাস এবং এক মডেলের ব্যক্তিগত কথোপকথন। সেখান থেকেই সমস্যার সূত্রপাত হয়। সেই মডেলের দাবি, অভিনেতা তাঁকে মেসেজ করে উত্ত্যক্ত করেছেন। তারপর একে একে অনেক মহিলাই ঋজুর বিরুদ্ধে একই অভিযোগ তোলেন। পরিস্থিতি জটিল হতেই কি জানালেন অভিনেতা?

প্রসঙ্গত, সাত মাস হয়ে গেল কোনও ধারাবাহিকে অভিনয় করতে দেখা যায়নি তাঁকে। মায়ের অসুস্থতার জন্য অনেক দিন ক্যামেরা থেকেই দূরে তিনি। তার মধ্যেই যে এই কাণ্ড হয়ে যাবে ভাবেননি। ঋজুর কথায়, “মেসেজ করে কোনও ভুল করিনি। কেউ কি দেখাতে পারবেন আমি অশালীন কোনও প্রস্তাব দিয়েছি? ফেসবুকে একজন অন্য জনকে মেসেজ করতে পারে না?” এই বিতর্কের পর অভিনেতার দাবি, তাঁর বন্ধুদের অনেকেই পরামর্শ দিয়েছিলেন ‘প্রোফাইল হ্যাকড হয়েছে’ বলে বিষয়টিকে এড়িয়ে যেতে। ঋজু আরও বলেন, “মিথ্যা কথা একেবারেই পছন্দ করি না। বলিও না। এ ক্ষেত্রেও করতে চাইনি। আমি মেসেজ করেছি অনেককেই। কিন্তু শাড়িতে ভাল লাগছে বলা কি অন্যায়? আমার মাকেও দু’দিন আগে প্রশংসা করেছি একই ভাবে।”
এই ঘটনার পরে আইনি পদক্ষেপ করেছেন ঋজু। তিনি জানিয়েছেন, মানহানির মামলা করেছেন সেই মডেলের বিরুদ্ধে। অভিনেতার দাবি, এই মুহূর্তে খুবই আর্থিক অনটনের মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি। মায়ের ক্যানসারের চিকিৎসা চলছে। চিকিৎসার খরচ জোগানো খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে। তাই শীঘ্রই তিনি কাজে ফিরতে চান।

Post Views: 105

Continue Reading

Previous: চন্দননগরে ব্যতিক্রমী জগদ্ধাত্রী পুজো; এয়োস্ত্রী বেশে প্রতিমা বরণ করেন পুরুষেরা
Next: অন্ধ্রপ্রদেশের ভেঙ্কটেশ্বর মন্দিরে পদপিষ্টে নিহতের সংখ্যা বেড়ে ১২

সম্পর্কিত গল্প

B.jpg

কলকাতায় গঙ্গাবিহারে প্রধানমন্ত্রী ! দ্বিতীয় দফা ভোটের আগে উস্কে দিলেন বাঙলির ভাবাবেগ

Online Desk এপ্রিল 24, 2026
sde.png

চড়েছে ভোটের পারদ, তার মধ্যেই আবহাওয়া নিয়ে কি খবর দিল হাওয়া অফিস?

Online Desk এপ্রিল 24, 2026
mamata-dharna.jpg

প্রথম দফায় ভোটের ঝড়! কী বললেন মমতা?

Online Desk এপ্রিল 23, 2026

You may have missed

B.jpg

কলকাতায় গঙ্গাবিহারে প্রধানমন্ত্রী ! দ্বিতীয় দফা ভোটের আগে উস্কে দিলেন বাঙলির ভাবাবেগ

Online Desk এপ্রিল 24, 2026
sde.png

চড়েছে ভোটের পারদ, তার মধ্যেই আবহাওয়া নিয়ে কি খবর দিল হাওয়া অফিস?

Online Desk এপ্রিল 24, 2026
mamata-dharna.jpg

প্রথম দফায় ভোটের ঝড়! কী বললেন মমতা?

Online Desk এপ্রিল 23, 2026
voter-bengal.jpg

প্রথম দফায় ভোট পড়ল প্রায় ৯২ শতাংশ! সর্বকালীন রেকর্ডের পথে পশ্চিমবঙ্গ

Online Desk এপ্রিল 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.