Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • অন্ধ্রপ্রদেশের ভেঙ্কটেশ্বর মন্দিরে পদপিষ্টে নিহতের সংখ্যা বেড়ে ১২

অন্ধ্রপ্রদেশের ভেঙ্কটেশ্বর মন্দিরে পদপিষ্টে নিহতের সংখ্যা বেড়ে ১২

Online Desk নভেম্বর 1, 2025
stampede.jpg

ওঙ্কার ডেস্ক: অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামের ভেঙ্কটেশ্বর মন্দিরে পদপিষ্টের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ১২। শনিবার ভোরে ঘটা এই দুর্ঘটনার ফলে নিহতদের মধ্যে বেশিরভাগ নারী ও শিশু। পদপিষ্টের ফলে জখম হয়েছেন একাধিক।

শ্রীকাকুলামের ভেঙ্কটেশ্বর মন্দিরে দুর্ঘটনার সময়কার মুহূর্তের ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে ভিড়ের মধ্যে বহু মহিলা দৌড়াচ্ছেন। পরে মন্দির প্রাঙ্গণ থেকে বেশ কয়েকটি মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইতিমধ্যে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু আহতদের চিকিৎসার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি ঘটনার তদন্ত করা হবে বলে জানিয়েছেন উপ-মুখ্যমন্ত্রী পবন কল্যাণ। আহত ও নিহতদের পরিবারকে আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর অফিসের তরফে বলা হয়েছে, নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০,০০০ টাকা করে দেওয়া হবে। প্রধানমন্ত্রী অফিসের তরফে এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, ‘অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামের ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পদপিষ্টের ঘটনায় আমি ব্যথিত। যাঁরা তাঁদের পরিজনদের হারিয়েছেন তাঁদের প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০,০০০ টাকা দেওয়া হবে।’

এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাজ্যপাল এস আব্দুল নাজিরও। আহতদের উন্নত চিকিৎসার জন্য জেলা প্রশাসনকে তিনি নির্দেশ দিয়েছেন। শোকপ্রকাশ করেছেন, চন্দ্রবাবু নাইডুও। তিনি এই দুর্ঘটনাকে ‘হৃদয়বিদারক’ বলে বর্ণনা করেছেন।

Post Views: 143

Continue Reading

Previous: শাড়িতে ভাল লাগছে বলা কি অন্যায়? অশালীন মন্তব্যের অভিযোগে এবার মুখ খুললেন অভিনেতা ঋজু বিশ্বাস
Next: আলিপুরদুয়ারে বিডিওকে হুমকির অভিযোগে বিতর্কে বিজেপি সাংসদ মনোজ টিগ্গা

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.