Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • দলিত ও আদিবাসীদের বিরুদ্ধে অপরাধ বৃদ্ধি, আরএসএস-বিজেপিকে আক্রমণ খাড়গের

দলিত ও আদিবাসীদের বিরুদ্ধে অপরাধ বৃদ্ধি, আরএসএস-বিজেপিকে আক্রমণ খাড়গের

Online Desk অক্টোবর 10, 2025
mallikarjun-kharge.jpg

ওঙ্কার ডেস্ক: দেশে ক্রমশ বেড়েছে দলিত, আদিবাসী ও মিহিলাদের বিরুদ্ধে অপরাধের সংখ্যা। আর এর জন্য বিজেপি এবং রাজনৈতিক দলটির মেন্টর আরএসএসকে তীব্র আক্রমণ করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। বহস্পতিবার তীব্র সমালোচনা করে তিনি বলেন, আরএসএস-বিজেপি ‘সামন্তবাদী মানসিকতা’ লালন করে এবং দেশে ক্রমবর্ধমান জাত-ভিত্তিক হিংসার ঘটনায় চোখ বন্ধ করে রেখেছে।

২০১৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত এনসিআরবি তথ্য উল্লেখ করে খাড়গে বলেন, দেশে দলিতদের বিরুদ্ধে অপরাধ ৪৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে, এই একই সময় পর্বে আদিবাসীদের বিরুদ্ধে অপরাধ বৃদ্ধি পেয়েছে ৯১ শতাংশ। এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে তিনি অভিযোগ করেছেন, সমাজের প্রান্তিক মানুষের বিরুদ্ধে হিংসা ও বৈষম্যমূলক কর্মকাণ্ডের মাধ্যমে প্রকাশিত সামন্ততান্ত্রিক ও বর্ণবাদী মানসিকতাকে সমর্থন এবং বৈধতা দিচ্ছে বিজেপি।

খাড়গে সাম্প্রতিক জাত ভিত্তিক বৈষম্য এবং হিংসার ঘটনাগুলি উল্লেখ করেছেন। যার মধ্যে রয়েছে উত্তর প্রদেশের রায়বেরেলি জেলায় দলিত ব্যক্তি হরিওম বাল্মীকিকে পিটিয়ে খুন, ভারতের প্রধান বিচারপতি বিআর গাভাইয়ের উপর জুতো ছুঁড়ে হামলার চেষ্টা এবং হরিয়ানার একজন দলিত আইপিএস অফিসারের সাম্প্রতিক আত্মহত্যা। কংগ্রেস সভাপতি লিখেছেন, ‘এগুলি বিচ্ছিন্ন ঘটনা নয়’। তাঁর সংযোজন, ‘এগুলি আরএসএস-বিজেপির সামন্ততান্ত্রিক মানসিকতার একটি বিপজ্জনক প্রকাশ এবং সংবিধান, সামাজিক ন্যায়বিচার এবং সাম্যের নীতির উপর সরাসরি আক্রমণ।’ খাড়গে অভিযোগ করেন, কেন্দ্রের শাসকদল দলিত, আদিবাসী, অনগ্রসর শ্রেণী, সংখ্যালঘু এবং অন্যান্য প্রান্তিক গোষ্ঠীকে দমন করার লক্ষ্যে ভীতি প্রদর্শনের রাজনীতিতে লিপ্ত। এই ধরনের রাজনীতি ভারতের গণতান্ত্রিক কাঠামোর জন্য মারাত্মক হুমকি বলে মন্তব্য করেন তিনি।

Post Views: 98

Continue Reading

Previous: নোবেল জুটলোনা ট্রাম্পের ! শান্তির জন্য পুরস্কৃত হলেন ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদো
Next: সন্ত্রাসবাদ নিয়ে ভারতের মাটি থেকে পাকিস্তানের উদ্দেশে বার্তা তালিবান মন্ত্রীর

সম্পর্কিত গল্প

phuchka.jpg

ফুচকা থেকে বিষক্রিয়া, বমি ও ডায়েরিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ১৫ শিশু

Online Desk জুন 17, 2026
police.jpg

পণের দাবিতে বধূর মাথা মুড়িয়ে গায়ে গরম জল, চলত অনাহারে রেখে মারধর, বর্বরতা মহারাষ্ট্রে

Online Desk জুন 17, 2026
telegram.png

পুনঃরায় নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রুখতে কেন বন্ধ টেলিগ্রাম? দিল্লি হাইকোর্টের দারস্থ অ্যাপ সংস্থা

Online Desk জুন 17, 2026

You may have missed

phuchka.jpg

ফুচকা থেকে বিষক্রিয়া, বমি ও ডায়েরিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ১৫ শিশু

Online Desk জুন 17, 2026
police.jpg

পণের দাবিতে বধূর মাথা মুড়িয়ে গায়ে গরম জল, চলত অনাহারে রেখে মারধর, বর্বরতা মহারাষ্ট্রে

Online Desk জুন 17, 2026
MAMATA-AAA.jpg

হকার উচ্ছেদের প্রতিবাদে ফের রাজপথে নামছেন মমতা

Online Desk জুন 17, 2026
telegram.png

পুনঃরায় নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রুখতে কেন বন্ধ টেলিগ্রাম? দিল্লি হাইকোর্টের দারস্থ অ্যাপ সংস্থা

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.