Skip to content
এপ্রিল 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • সন্ত্রাসবাদ নিয়ে ভারতের মাটি থেকে পাকিস্তানের উদ্দেশে বার্তা তালিবান মন্ত্রীর

সন্ত্রাসবাদ নিয়ে ভারতের মাটি থেকে পাকিস্তানের উদ্দেশে বার্তা তালিবান মন্ত্রীর

Online Desk অক্টোবর 10, 2025
muttaqi.jpg

ওঙ্কার ডেস্ক: লস্কর-ই-তৈবা এবং জইশ-ই-মহম্মদের মতো জঙ্গি গোষ্ঠীগুলি দীর্ঘদিন ধরে আফগানিস্তানের মাটি থেকে কাজ করে আসছে। কিন্তু গত চার বছরে তালিবানরা সে দেশে ক্ষমতা দখলের পর সমস্ত জঙ্গিকে নির্মূল করা হয়েছে, ভারত সফরে এসে এমনটাই দাবি করলেন আফগানিস্থানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি। সেই সঙ্গে পাকিস্তানকে শান্তির জন্য একই পথ অনুসরণ করার পরামর্শ দিয়েছেন তিনি।

ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে শুক্রবার বৈঠক করেন মুত্তাকি। সেই বৈঠকের পর এদিন বিকেলে সাংবাদিকদের মুত্তাকি বলেন, ‘তাদের একটিও আফগানিস্তানে নেই। আফগানিস্তানে এক ইঞ্চি জমিও তাদের নিয়ন্ত্রণে নেই। আমরা যে আফগানিস্তানের বিরুদ্ধে (২০২১ সালে) অভিযান চালিয়েছিলাম, তা বদলে গেছে।’ পাকিস্তানের উদ্দেশে তিনি বলেন, ‘অন্যান্য দেশগুলিকেও এই ধরণের সন্ত্রাসী গোষ্ঠীগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে যেমন আফগানিস্তান শান্তির জন্য করেছিল।’ প্রসঙ্গত, আফগানিস্তানের বিদেশমন্ত্রী মুত্তাকির এটি প্রথম ভারত সফর। আফগানিস্তানের সঙ্গে নয়াদিল্লির পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারের জন্য এই সফর তাৎপর্যপূর্ণ। জয়শঙ্কর মুত্তাকির সঙ্গে বৈঠকের সময় বলেছিলেন, প্রতিবেশী দেশের অগ্রগতিতে ‘গভীর আগ্রহ’ রয়েছে।

সাংবাদিক বৈঠকে, মুত্তাকি কাবুলে সাম্প্রতিক কালে বিস্ফোরণের বিষয়েও কথা বলেন এবং পাকিস্তানকে এই ঘটনার জন্য অভিযুক্ত করেন। তিনি বলেন, ‘সীমান্তের কাছে প্রত্যন্ত অঞ্চলে হামলা হয়েছে। আমরা পাকিস্তানের এই কাজকে ভুল বলে মনে করি। এভাবে সমস্যার সমাধান করা যাবে না। আমরা আলোচনার জন্য উন্মুক্ত। তাদের নিজেদের সমস্যা নিজেদেরই সমাধান করতে হবে। ৪০ বছর পর আফগানিস্তানে শান্তি ও অগ্রগতি হয়েছে। কারও এতে সমস্যা থাকা উচিত নয়। আফগানিস্তান এখন একটি স্বাধীন জাতি। লোকজনের কেন সমস্যা যদি আমরা শান্তিতে থাকি?’

Post Views: 88

Continue Reading

Previous: দলিত ও আদিবাসীদের বিরুদ্ধে অপরাধ বৃদ্ধি, আরএসএস-বিজেপিকে আক্রমণ খাড়গের
Next: মাঠে মারা গেল ট্রাম্পের নোবেল আশা ! কেন, কি বলল নোবেল কমিটি ?

সম্পর্কিত গল্প

3.jpg

ভালো আছেন এনগিডি, মাঠে নামবেন তাড়াতাড়ি

Online Desk এপ্রিল 26, 2026
2.jpg

বৈভবের চোট গুরুতর নয় জানালেন বিক্রম রাঠৌর

Online Desk এপ্রিল 26, 2026
1.jpg

প্লে অফ একপ্রকার পাকা করে বিশ্রামের পরিকল্পনা শ্রেয়সের

Online Desk এপ্রিল 26, 2026

You may have missed

3.jpg

ভালো আছেন এনগিডি, মাঠে নামবেন তাড়াতাড়ি

Online Desk এপ্রিল 26, 2026
jhgj.png

অবশেষে খোঁজ মিলল উৎসব মুখোপাধ্যায়ের, সমাজমাধ্যমে পোস্ট করে জানালেন তাঁর স্ত্রী

Online Desk এপ্রিল 26, 2026
2.jpg

বৈভবের চোট গুরুতর নয় জানালেন বিক্রম রাঠৌর

Online Desk এপ্রিল 26, 2026
1.jpg

প্লে অফ একপ্রকার পাকা করে বিশ্রামের পরিকল্পনা শ্রেয়সের

Online Desk এপ্রিল 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.