Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • লোকসভার প্রস্তুতি তৃনমূলের, জেলবন্দিদের পাশে মমতা

লোকসভার প্রস্তুতি তৃনমূলের, জেলবন্দিদের পাশে মমতা

Online Desk নভেম্বর 23, 2023
WhatsApp-Image-2023-11-23-at-15.18.27.jpeg

নিজস্ব প্রতিনিধি: গ্রেফতার হওয়া তৃনমুল বিধায়ক,মন্ত্রী নেতাদের পাশে দাড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে দলের বিশেষ অধিবেশন থেকে মুখ্যমন্ত্রী বিজেপিকে নিশানা করে বলেন,খুব হাসছেন কেষ্ট জেলে,মানিক জেলে,বালু জেলে। যখন থাকবেন না আপনারা, কোথায় থাকবেন? জেলে না সেলে নাকি কোলে?দূর্নীতি মামলায় তৃনমূলের গ্রেফতার হয়েছেন একাধিক মন্ত্রী,নেতা,বিধায়করা। এবার তাদের নিয়ে মন্তব্য করে বিজেপিকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোরে তৃনমূলের বিশেষ অধিবেশন ছিল বৃহস্পতিবার। সেখানে তিনি বলেন, খুব হাসছেন,কেষ্ট জেলে,মানিক জেলে,বালু জেলে। যখন থাকবেন না আপনারা,তখন কোথায় থাকবেন? জেলে,সেলে নাকি কোলে? মমতা আরও বলেন আমি বিশ্বাস করি না এরা চোর। একইসঙ্গে নাম না করে শুভেন্দুকে ফের গদ্দার বলেন মমতা।
এদিনের অধিবেশন থেকে আগামীদিনের কর্মসূচিও ঘোষণা করেন মমতা। তিনি বলেন,২৮-৩০ নভেম্বর বিধানসভায় বিধায়করা কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদ জানাবে আম্বেদকরের মূর্তির নিচে। ২,৩ ডিসেম্বর বুথে বুথে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদের মিছিল হবে। বঙ্গজননী ও মহিলা তৃনমুল কংগ্রেসকে একসাথে কাজ করার নিদানও দেন মমতা। পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন,ডিসেম্বরে দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে দিল্লি যাবেন ও দলের সাংসদের নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সময় চাইবেন,সময় না দিলে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে আন্দোলনে করার হুঁশিয়ারিও দেন।
লোকসভা নির্বাচনের আগে সংগঠনকে মজবুত ও গুছিয়ে নেওয়ার লক্ষ্যে ছিল এই অধিবেশন। সেখানে দলীয় কর্মীদের একাধিক বার্তা দেন মমতা। ভোটার লিস্টের দিয়ে নজর রাখা,বিডিও যদি সঠিকভাবে কাজ না করে সেক্ষেত্রে দলকে জানাতেও বলেন তিনি। চোখের সমস্যার জন্য স্বশরীরে অধিবেশনে ছিলেন না। ভার্চুয়ালি যোগ দেন।

Post Views: 81

Continue Reading

Previous: ফের চোখের সমস্যায় অভিষেক, জমাট বেঁধেছে রক্ত
Next: চীনের রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাসের থাবা! অক্রান্ত একাধিক শিশু

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.