Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ব্যক্তিগত সফরে কলকাতায় লালুপ্রসাদ, তেজস্বীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর

ব্যক্তিগত সফরে কলকাতায় লালুপ্রসাদ, তেজস্বীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর

Online Desk মে 27, 2025
ggggggg.jpg

ওঙ্কার ডেস্ক : আচমকাই সোমবার দুপুরে কলকাতা বিমানবন্দরে দেখা যায় আরজেডি লালু প্রসাদ যাদবকে। তাঁকে দেখে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়ায় রাজনৈতিক মহলে। অনেকে ভেবেছিলেন, আসন্ন বিহার বিধানসভা নির্বাচন ঘিরেই হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করতে কলকাতায় এসেছেন তিনি। কিন্তু শেষপর্যন্ত জানা গেল, সম্পূর্ণ ব্যক্তিগত কারণে শহরে এসেছেন লালুপ্রসাদ যাদব।

বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী এবং লালুর ছোট ছেলে তেজস্বী যাদবের দ্বিতীয় সন্তানের জন্ম হয়েছে কলকাতার পার্ক স্ট্রিটের একটি বেসরকারি হাসপাতালে। নবজাতকের জন্মের খবর পেতেই স্ত্রী রাবড়ি দেবী ও কন্যা মিশা যাদবকে সঙ্গে নিয়ে কলকাতায় আসেন লালুপ্রসাদ যাদব।

শুধু তাই নয়, সদ্যোজাত পুত্রসন্তানকে দেখতে হাসপাতালে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তেজস্বী এবং তাঁর স্ত্রীর সঙ্গে দেখা করে শুভেচ্ছা জানান তিনি। মমতা বলেন, “তেজস্বী আমায় আগেই জানিয়েছিল যে তাঁর স্ত্রী গত ৯ মাস ধরে বাংলাতেই ছিলেন। আমি এটা জানতাম। গতকাল সন্ধ্যায় সে আমাকে মেসেজ করে এই সুখবর দেয়। আমি আজ দুপুরে এসে সবাইকে দেখলাম—সবাই সুস্থ আছে, খুশিতে আছে। আমি খুব খুশি।”
লালু প্রসাদ, রাবড়ি দেবী ও নবজাতকের মায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে বেরিয়ে মুখ্যমন্ত্রী জানান, “এই পরিবারে আজ সত্যিই আনন্দের দিন। তেজস্বীর কন্যা লক্ষ্মীর মতো, আর এবার তাঁর পুত্রসন্তান তাঁদের জীবনে নতুন আশীর্বাদ নিয়ে এসেছে। বিহারে নির্বাচন আসছে, এই শিশুই শুভ সংবাদ নিয়ে এসেছে। আমার শুভকামনা ওদের সঙ্গে সব সময় আছে।”
মুখ্যমন্ত্রীর এই শুভেচ্ছা ও ভালোবাসায় আপ্লুত হয়ে তেজস্বী বলেন, “আমি দিদির প্রতি কৃতজ্ঞ। প্রথম দিন থেকেই তিনি আমাদের পাশে ছিলেন, একেবারে অভিভাবকের মতো। আজ মঙ্গলবার, হনুমানজির দিন। আমরা ভরসা রাখি তাঁর ওপর।”

Post Views: 342

Continue Reading

Previous: বিবাহিত জেনেও তেজপ্রতাপের সঙ্গে সম্পর্ক রেখেছিলেন অনুষ্কা, কে এই নারী?
Next: বাড়ছে করোনা আতঙ্ক , মালদায় দুই বছরের শিশুর শরীরে মিলল করোনা ভাইরাস

সম্পর্কিত গল্প

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026

You may have missed

1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.