Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বিবাহিত জেনেও তেজপ্রতাপের সঙ্গে সম্পর্ক রেখেছিলেন অনুষ্কা, কে এই নারী?

বিবাহিত জেনেও তেজপ্রতাপের সঙ্গে সম্পর্ক রেখেছিলেন অনুষ্কা, কে এই নারী?

Online Desk মে 27, 2025
20250527_152003.jpg

ওঙ্কার ডেস্ক: গত ২৪ মে লালুপ্রসাদ যাদবের পুত্র তেজপ্রতাপ যাদব সমাজ মাধ্যমে অনুষ্কা যাদবের সঙ্গে থাকা ছবি পোস্ট করেছিলেন। যা নিয়ে শোরগোল পড়ে যায় বিহারের রাজনীতিতে। বহু মানুষের মধ্যে কৌতুহল শুরু হয় বিবাহ বিচ্ছেদের মামলা চলাকালীন যে মহিলার সঙ্গে ছবি পোস্ট করেছেন তেজ তাঁর পরিচয় কী?

সংবাদমাধ্যম সূত্রে খবর, অনুষ্কা যাদব আর কেউ নন। তিনি তেজপ্রতাপের বন্ধুর বোন। পটনার লঙ্গরটোলির বাসিন্দা মনোজ যাদবের কন্যা অনুষ্কা। তাঁর দাদা আকাশ যাদব একদা তেজপ্রতাপের হাত ধরেই আরজেডিতে নাম লিখিয়েছিলেন। তেজপ্রতাপ আকাশকে আরজেডির ছাত্র শাখার সভাপতিও করে দিয়েছিলেন। যদিও বিষয়টিকে ভাল ভাবে নেননি আরজেডির তৎকালীন রাজ্য সভাপতি জগদানন্দ সিংহ। আকাশকে সরিয়ে ছাত্র শাখার সভাপতি করে দেন গগন যাদবকে। তার পর থেকে তেজের সঙ্গে দ্বন্দ্ব শুরু হয় জগদানন্দর। এদিকে আরজেডি ছেড়ে অন্য দলে যোগ দেন আকাশ।

শনিবার তেজের ফেসবুক প্রোফাইল থেকে অনুষ্কার সঙ্গে ছবি পোস্ট করে লেখা হয়, ‘আমি তেজপ্রতাপ যাদব। ছবিতে আমার সঙ্গে যে মহিলাকে দেখা যাচ্ছে, তাঁর নাম অনুষ্কা যাদব। আমরা দু’জন দু’জনকে ১২ বছর ধরে চিনি এবং একে অপরকে ভীষণ ভালবাসি। এই গোটা সময় ধরে আমরা সম্পর্কে রয়েছি।’ এমন পোস্ট করার পর বড় ছেলে তেজপ্রতাপ যাদবকে দল থেকে ছয় বছরের জন্য বহিষ্কার করেন লালুপ্রসাদ যাদব। পাশাপাশি তাঁকে নিজের পরিবার থেকেও বহিষ্কার করেছেন আরজেডি সুপ্রিমো। ছেলে ‘নৈতিক মূল্যবোধ’ উপেক্ষা করায় এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, ২০১৮ সালে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী দারোগা প্রসাদ রাইয়ের নাতনি ঐশ্বর্যা রাইয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন লালুপ্রসাদ যাদবের ছেলে তেজপ্রসাদ যাদব। কিন্তু বিয়ের ছয় মাস যেতে না যেতে দাম্পত্য সম্পর্কে ফাটল ধরে। আদালতে ডিভোর্সের মামলা দায়ের করেন তেজপ্রতাপ যাদব। যে মামলা এখনও চলছে।

Post Views: 145

Continue Reading

Previous: চাকরিহারাদের নিয়ে নবান্নে সাংবাদিক সম্মেলন বিকেল ৫টায়
Next: ব্যক্তিগত সফরে কলকাতায় লালুপ্রসাদ, তেজস্বীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.