Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • ওষুধের মূল্যবৃদ্ধিতে মোদীকে হুঁশিয়ারি মমতার

ওষুধের মূল্যবৃদ্ধিতে মোদীকে হুঁশিয়ারি মমতার

Online Desk এপ্রিল 2, 2025
Mamata-On-Medicine.jpg

নিজস্ব সংবাদদাতা, কলকাতা : জীবনদায়ী ওষুধের দাম বাড়ায় ক্ষুব্ধ রাজ্য সরকার। বুধবার নবান্নের সাংবাদিক বৈঠক থেকেই কেন্দ্রকে হুঁশিয়ারি দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, ‘কেন্দ্রীয় সরকার আছে কীসের জন্য ?’

তিনি এও বলেন, কেন্দ্র যদি সাধারণ মানুষের কথা না ভাবে তাহলে কে ভাববে। একই সঙ্গে তিনি জানিয়ে দিলেন, ওষুধের দাম বৃদ্ধির ইস্যুতে রাম নবমীর পর দলগতভাবে তৃণমূল পথে নামবে। ওষুধের দাম বৃদ্ধির বিরুদ্ধে সরব হয়ে আগামীতে প্রতিবাদ মিছিল করার হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী।

ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটির সবুজ সংকেতে ১ এপ্রিল থেকেই ৭৪৮টি ওষুধের দাম বেড়েছে দেশে। বিষয়টি নিয়ে স্বাভাবিকভাবেই আমজনতার কপালে চিন্তার ভাঁজ। সুগার ক্যানসার , হার্ট , নার্ভ , জ্বর , হাঁপানি থেকে শুরু করে গ্যাস অম্বল প্রভৃতি প্রতিটি আবশ্যিক ওষুধের দাম বেড়েছে ১.৭৪ শতাংশ। যা মধ্যবিত্ত শ্রেণীর মানুষের পক্ষে খুবই চিন্তার বিষয়। এই নিয়ে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওষুধের দাম বাড়িয়ে আদতে সাধারণ গরিব মানুষের ক্ষতি করা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী।

ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি জানিয়েছে, সব মিলিয়ে ৭৪৮টি ওষুধের পাশাপাশি দাম বাড়ছে স্টেন্ট-অর্থোপেডিক চিকিৎসা সরঞ্জামেরও। এই মূল্য বৃদ্ধি নিয়ে ঘোর আপত্তি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রকে নিশানা করে মমতা বলেন, ”কীভাবে চিকিৎসা করাবে মানুষ তাঁরা ভাবে না। ডাক্তার যখন এই ওষুধগুলি লিখবেন তখন গরিব মানুষ তা কিনতে পারবেন না। তাহলে কেন্দ্রীয় সরকার আছে কীসের জন্য ? এই সিদ্ধান্ত কি একটি শ্রেণির জন্য নেওয়া হচ্ছে, যারা কোটি কোটি টাকা দিয়ে চিকিৎসা করাতে পারে ? শুধুমাত্র ওদের জন্য সরকার চলবে ?”

মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছেন, কেন স্বাস্থ্যবিমায় জিএসটি বসানো হবে, কেন বারবার এভাবে ওষুধের দাম বাড়ানো হবে ? ওষুধের দাম প্রসঙ্গে মুখ্যমন্ত্রী আরও বলেন, খাদ্য, বস্ত্র, বাসস্থানের সঙ্গে এখন সাধারণ মানুষের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ স্বাস্থ্য। তাই তাঁর সরকার স্বাস্থ্যসাথীর মতো প্রকল্প এনেছে সাধারণ মানুষের জন্য। কিন্তু কেন্দ্রীয় সরকার সাধারণ জেনেরিক মেডিসিনের দাম বৃদ্ধি করা থেকে শুরু করে স্বাস্থ্যবিমাতেও জিএসটি বাড়িয়ে দিচ্ছে। তাঁর সাফ কথা, স্বাস্থ্যই হচ্ছে মানুষের সম্পদ। তার ওপর এভাবে টাকার চাপ দিয়ে মানুষকে হেনস্থা করা হচ্ছে, যা উচিত নয়। ওষুধের এই দাম বৃদ্ধির খবরে তিনি স্তম্ভিত বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ওষুধের দাম বৃদ্ধির ইস্যুতে এবার তাই পথে নামার ডাক দিলেন মমতা। আগামী ৪ এবং ৫ এপ্রিল রাজ্যের প্রতি ব্লক এবং ওয়ার্ডে বেলা ৪টে থেকে ৫টা প্রতিবাদ মিছিল করার আহ্বান জানিয়েছেন তৃণমূলনেত্রী।

Continue Reading

Previous: থাইল্যান্ডে মোদীর সঙ্গে বৈঠক হতে পারে ইউনুসের
Next: হাওড়ায় মেলা চলাকালিন আচমকা আগ্নিকান্ড

সম্পর্কিত গল্প

1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
suvendu-voter.jpg

চোরবাগান কাণ্ডে আরও মৃত্যু ঠেকাতেই বেসরকারি হাসপাতালে রেফার, দাবি মুখ্যমন্ত্রীর

Online Desk অক্টোবর 21, 2026
New-Project-18.webp

চোরবাগান-কাণ্ডে মৃত আকৃতির বাড়িতে মুখ্যমন্ত্রী, পরিবারের হাতে তুলে দিলেন ২৫ লক্ষের চেক, গুজব ছড়ানোর অভিযোগে নিশানায় বাংলাদেশ

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.