Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • থাইল্যান্ডে মোদীর সঙ্গে বৈঠক হতে পারে ইউনুসের

থাইল্যান্ডে মোদীর সঙ্গে বৈঠক হতে পারে ইউনুসের

Online Desk এপ্রিল 2, 2025
20250402_165212.jpg

ওঙ্কার ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের বৈঠক হতে পারে খুব শীঘ্রই। বৃহস্পতিবার থাইল্যান্ড যাচ্ছেন অধ্যাপক মহম্মদ ইউনুস। বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে সেদেশে যাচ্ছেন বাংলাদেশের প্রশাসনিক প্রধান। এই সম্মেলনের ফাঁকে মোদীর সঙ্গে বৈঠক হতে পারে তাঁর। বুধবার ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটা জানান প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান।

বুধবার ফরেন সার্ভিস একাডেমির সাংবাদিক বৈঠকে প্রশ্ন করা হয় ইউনুসের সঙ্গে মোদীর বৈঠক হবে কি না। সেই প্রশ্নের জবাবে খলিলুর রহমান বলেন, ‘আমরা এই বৈঠকের জন্য সরকারিভাবে অনুরোধ করেছি। আমাদের আশা করার সংগত কারণ আছে যে বৈঠকটি হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।’

উল্লেখ্য, ২ থেকে ৪ এপ্রিল ব্যাংককে বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের অর্থাৎ বিমসটেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এই সম্মেলনে যোগ দেবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও ভারতের প্রধানমন্ত্রী। এই সম্মেলনের ফাঁকে দুই রাষ্ট্র প্রধানের বৈঠক হতে পারে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে বৈঠক চেয়ে দিল্লির কাছে কূটনৈতিক চিঠি পাঠিয়েছে ঢাকা।

Post Views: 109

Continue Reading

Previous: ব্যাঙ্গালুরু অধিবেশনের আগে ওয়াকফ সংশোধনী বিল পাশ, বিজেপির আগামী অভিমুখ কি ?
Next: ওষুধের মূল্যবৃদ্ধিতে মোদীকে হুঁশিয়ারি মমতার

সম্পর্কিত গল্প

Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

সন্ত্রাসবিরোধী অভিযানের সময় মৃত্যু ভারতীয় সেনার

Online Desk জুন 7, 2026
MAMATA.jpg

ভাঙন চিন্তা নিয়েই ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে দিল্লি গেলেন মমতা

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.