Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইআরও-রা, এসআইআর মামলায় স্পষ্ট জানাল সুপ্রিম কোর্ট

চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইআরও-রা, এসআইআর মামলায় স্পষ্ট জানাল সুপ্রিম কোর্ট

Online Desk ফেব্রুয়ারি 9, 2026
supreme-1280.jpg

ওঙ্কার ডেস্ক: ভোটার তালিকায় স্পেশাল ইনটেনসিভ রিভিশন প্রক্রিয়া নিয়ে একাধিক মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন। এই আবহে সোমবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিল পশ্চিমবঙ্গে এসআইআরের সময়সীমা বাড়াতে। স্ক্রুটিনির জন্য সাত দিন সময়সীমা বাড়ানোর কথা জানিয়েছে শীর্ষ আদালত। পাশাপাশি বিচারপতি জানিয়েছেন, ইআরও-রা এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। সর্বোচ্চ আদালতের এদিনের নির্দেশের ফলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পিছিয়ে যাবে।

রাজ্যে এনুমারেশন ফর্ম পুড়িয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে। তার জন্য সুপ্রিম কোর্ট রাজ্য পুলিশের ডিজি-কে শোকজ করেছে। হলফনামা জমা দিয়ে তাঁকে বিষয়টি ব্যাখ্যা করতে বলা হয়েছে। উল্লেখ্য, গত বুধবার এসআইআর মামলার শুনানি হয় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চে। সেদিন আইনজীবীদের সঙ্গে সামনের সারিতে দাঁড়িয়ে সওয়াল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যা একটি নজিরবিহীন ইতিহাস। মমতা দেখিয়ে দেন, ভোটারদের এসআইআর সমস্যা নিয়ে তিনি শুধু রাজ্যের রাজনৈতিক ময়দানে সরব নন। দেশের শীর্ষ আদালতে দাঁড়িয়ে এই ইস্যুতে দৃপ্ত কন্ঠে সওয়ালও করেছেন তিনি। যুক্তি, আবেগ ও রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরেছেন প্রধান বিচারপতির সামনে। আদালতে দাঁড়িয়ে মমতা বলেন, এসআইআর দেখিয়ে শুধু পশ্চিমবঙ্গকেই নিশানা করা হয়েছে। হঠাৎ কেন তিন মাসের মধ্যে এই কাজ শেষ করার চেষ্টা হচ্ছে, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

এসআইআর প্রক্রিয়া চলাকালীন রাজ্যে যে অনেকের মৃত্যু হয়েছে, তা-ও তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিন বিচারপতির বেঞ্চের উদ্দেশে মুখ্যমন্ত্রী সেদিন বলেন, রাজ্যে এসআইআর আতঙ্কে ১০০ জনের বেশি মারা গিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দৃঢ়তা কার্যত টলিয়ে দিয়েছে জাতীয় রাজনীতিকে। প্রায় সমস্ত বিরোধী দল তাঁর এই ভূমিকার ভূয়সী প্রশংসা করেছে। রবিবার সিপিএমের রাজ্য হেড কোয়ার্টারে দাঁড়িয়ে মমতার এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন সিপিএমের পলিটব্যুরো মেম্বার তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। যা অস্বস্তি বাড়িয়েছে আলিমুদ্দিনের অন্দরেও।

Post Views: 149

Continue Reading

Previous: রঞ্জি সেমিফাইনালে ওঠা নিশ্চিত বাংলার ! ৭ উইকেট চাই অন্ধ্রকে হারাতে, ১ রানের জন্য ত্রিশতরান অধরা ঘরামির
Next: কেন বাংলাদেশের শেষ নির্বাচনকে ‘ডামি নির্বাচন’ বলা হচ্ছে ! হাসিনার অধ্যায় কী সতর্কতা দিচ্ছে আগামী নির্বাচনে

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.