Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • রঞ্জি সেমিফাইনালে ওঠা নিশ্চিত বাংলার ! ৭ উইকেট চাই অন্ধ্রকে হারাতে, ১ রানের জন্য ত্রিশতরান অধরা ঘরামির

রঞ্জি সেমিফাইনালে ওঠা নিশ্চিত বাংলার ! ৭ উইকেট চাই অন্ধ্রকে হারাতে, ১ রানের জন্য ত্রিশতরান অধরা ঘরামির

Online Desk ফেব্রুয়ারি 9, 2026
Ranji-1.jpg

স্পোর্টস ডেস্ক : অন্ধ্রর বিরুদ্ধে রানের পাহাড় গড়ে রঞ্জি ট্রফির সেমিফাইনালে ওঠা নিশ্চিত করে ফেলল বাংলা। কল্যাণীর বেঙ্গল ক্রিকেট আকাদেমি মাঠে কাল ম্যাচের শেষ দিনে জয় থেকে সাত উইকেট দূরে অভিমন্যু ঈশ্বরণের দল। অন্ধ্র এখনও পিছিয়ে ২৭০ রানে।

অন্ধ্রর ২৯৫ রানের জবাবে আজ ১৯৯.১ ওভারে ৬২৯ রানে শেষ হয় বাংলার প্রথম ইনিংস। সুদীপ কুমার ঘরামি ১ রানের জন্য ত্রিশতরান হাতছাড়া করলেন। ৫৯৬ বল খেললেন, যা বাংলার ব্যাটারদের মধ্যে নয়া রেকর্ড। তিনি ৩১টি চার ও ৬টি ছয়ের সাহায্যে ২৯৯ রান করে বোল্ড হন। শাকির হাবিব গান্ধী পাঁচ রানের জন্য শতরান পেলেন না। ৮টি চার ও একটি ছয়ের সাহায্যে ২২৯ বলে ৯৫ করেন গান্ধী। ঘরামি ও গান্ধীর সপ্তম উইকেট জুটিতে ওঠে ৪৮৫ বলে ২২১ রান।

মহম্মদ শামি সাতটি চার ও তিনটি ছয়ের সাহায্যে ৩৩ বলে ৫৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন। আকাশ দীপ ১২ রান করে আউট হন। ৬ রানে অপরাজিত থাকেন মুকেশ কুমার। শাইক রশিদের ঝুলিতে গিয়েছে চার উইকেট।

এরপর অন্ধ্র চতুর্থ দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ২৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ৬৪ রান তুলেছে। অধিনায়ক রিকি ভুঁই ১৮ ও নীতীশ কুমার রেড্ডি ১ রানে অপরাজিত। আকাশ দীপ, সুরজ সিন্ধু জয়সওয়াল ও শাহবাজ আহমেদ একটি করে উইকেট নিয়েছেন।

Post Views: 150

Continue Reading

Previous: অনভিজ্ঞতা অধিনায়কের চোটই কাল হয়ে দাঁড়াল, বিশ্বকাপের অভিষেক ম্যাচে স্কটল্যান্ডের কাছে ধরাশায়ী ইটালি
Next: চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইআরও-রা, এসআইআর মামলায় স্পষ্ট জানাল সুপ্রিম কোর্ট

সম্পর্কিত গল্প

Untitled.png

মার্কিন মুলুকে জেরার মুখে ইরাকের স্ট্রাইকার আয়মেন হুসেইন

Online Desk জুন 7, 2026
Untitled.png

বিশ্বকাপে ফ্রি টিকিট! দাম চাইল ফিফা

Online Desk জুন 6, 2026
Test.jpg

গিল, রাহুলের শতরানে আফগানিস্তান টেস্টে দাপট টিম ইন্ডিয়ার

Online Desk জুন 6, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.