Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • অনভিজ্ঞতা অধিনায়কের চোটই কাল হয়ে দাঁড়াল, বিশ্বকাপের অভিষেক ম্যাচে স্কটল্যান্ডের কাছে ধরাশায়ী ইটালি

অনভিজ্ঞতা অধিনায়কের চোটই কাল হয়ে দাঁড়াল, বিশ্বকাপের অভিষেক ম্যাচে স্কটল্যান্ডের কাছে ধরাশায়ী ইটালি

Online Desk ফেব্রুয়ারি 9, 2026
Itali.jpg

স্পোর্টস রিপোর্টার : ফুটবলে দৈত্য। ৪ বার বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইটালি। গতবার আর আসন্ন ফুটবল বিশ্বকাপে কোয়ালিফাই না করলেও ইটালির ফুটবল ডিফেন্স মানে নস্ট্রালজিয়া। ক্রীড়া প্রেমী দেশও বটে তাই তো সপ্তাহের প্রথম কাজের দিনে সকালে ইডেনে যেখানে ১০ ভাগের এক ভাগ দর্শক এসেছিলো সেখানে ইটালি থেকেও দর্শক এসেছিলেন ক্রিকেটের নন্দনকাননে দেশকে প্রথমবার দেখতে। এসেছিলেন হাতে গোনা কিছু সাংবাদিকও। তবে বিশ্বকাপে অভিজ্ঞ স্কটল্যান্ডের কাছে ৭৩ রানে হারতে হল মালদিনর দেশকে।

টস জিতে বোলিং নেয় ইটালি। ম্যাচের শুরুতেই ড্রাইভ মারতে গিয়ে ইটালি অধিনায়ক ওয়েন ম্যা ডসনের চোট পান ড্রাইভ মারতে গেলে। তাঁকে হাসপাতালে নিয়ে গেলে বলা হয় চোট গুরুতর। হয়ত পুরো বিশ্বকাপেই খেলতে পারবেন না ইটালি অধিনায়ক। স্কটল্যান্ড ব্যাটিং ঝড় শুরু করে প্রথমেই।ওপেন করতে নেমে স্কটল্যান্ডের জর্জ মুনসে শুরু থেকেই ঝোড়ো মেজাজে ব্যাট করেন। অন্য প্রান্তে মিচেল জোন্স হাল ধরে রেখেছিলেন। জর্জ মুনসের ৫৪ বলে বিধ্বংসী ৮৪ রানের ইনিংসই স্কটল্যান্ডের বড় স্কোরের ভিত তৈরি করে দেয়। তাঁর ব্যাট থেকে আসে ১৩টি চার ও ২টি ছয়। মিচেল জোন্স ৩০ বলে করেন কার্যকরী ৩৭ রান। তিন নম্বরে নেমে ব্রেন্ডন ম্যাকমুলেন মাত্র ১৮ বলে অপরাজিত ৪১ রান করেন, যেখানে ছিল ৪টি ছয়। ছয় নম্বরে ব্যাট করতে নেমে মাইকেল লিস্ক আবার ৫ বলে ঝোড়ো ২২ রানের দুরন্ত ক্যামিও ইনিংস খেলেন। তাঁর ইনিংসে ছিল ২টি চার ও ২টি ছয়। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে স্কটল্যান্ড তোলে ২০৭ রান। এই বিশ্বকাপে কোনও দল প্রথম বার ২০০ রানের গণ্ডি টপকাল।বড় রান তাড়া করতে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে ইটালি। পাওয়ার প্লেতেই ৪০ রানের মধ্যে ৩ উইকেট হারায় তারা। বিপর্যয়ের মধ্যেও লড়াই চালান দুই আজ়ুরি ভাই— হ্যারি ম্যানেন্তি ও বেন ম্যানেন্তি। চতুর্থ উইকেটে তাঁরা ৭৩ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন।

হ্যারি ২৫ বলে ৩৭ রান করেন, যেখানে ছিল ৩টি ছয় ও একটি চার। তিনি আউট হতেই আবার ভেঙে পড়ে ইতালির ব্যাটিং। তবে বেন ম্যানেন্তি একপ্রান্ত আগলে রেখে ৩১ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন। তাঁর ৫২ রানের ইনিংসে ছিল ৫টি চার ও একটি ছয়। ইটালির প্রথম ব্যাটার হিসেবে হাফসেঞ্চুরি করে ইতিহাস লিখলেন বেন ম্যানেন্তি। বাকিরা উল্লেখযোগ্য কিছু করতে না পারায় ১৬.৪ ওভারে ১৩৪ রানেই গুটিয়ে যায় ইটালি।

Post Views: 149

Continue Reading

Previous: কুকুরের ডাক শুনে ৬ বছরের শিশুর ধর্ষণ ও খুনের কিনারা, গ্রেফতার প্রতিবেশী যুবক
Next: রঞ্জি সেমিফাইনালে ওঠা নিশ্চিত বাংলার ! ৭ উইকেট চাই অন্ধ্রকে হারাতে, ১ রানের জন্য ত্রিশতরান অধরা ঘরামির

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.