Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • কুকুরের ডাক শুনে ৬ বছরের শিশুর ধর্ষণ ও খুনের কিনারা, গ্রেফতার প্রতিবেশী যুবক

কুকুরের ডাক শুনে ৬ বছরের শিশুর ধর্ষণ ও খুনের কিনারা, গ্রেফতার প্রতিবেশী যুবক

Online Desk ফেব্রুয়ারি 9, 2026
rape-symbolic.jpg

ওঙ্কার ডেস্ক: ৬ বছরের শিশুকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বিহারের দারভাঙ্গা জেলায়। ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত ২২ বছর বয়সী প্রতিবেশী যুবককে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ।

রিপোর্ট অনুসারে, ঘটনাটি ঘটেছে পাটোয়া পোখর এলাকায়। শনিবার সন্ধ্যা থেকে ওই শিশুটি নিখোঁজ ছিল। পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করে। কিন্তু কোথাও কোনও হদিশ পাচ্ছিল না তার। সেই সময় কুকুরের ডাক শুনে পরিবারের লোকজনের সন্দেহ হলে একটি পুকুরের কাছে যায় তারা। সেখান থেকে মাটিতে পড়ে থাকা শিশুর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। সেই সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। গোটা বিষয়টির তদন্ত শুরু করে জানা যায়, ছয় থেকে আট বছর বয়সী তিন শিশু পুকুরের কাছে একসঙ্গে খেলছিল। তখনই অভিযুক্ত এক জনকে তুলে নিয়ে যায় অন্ধকারে। সেখানে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন করে তাকে। নারকীয় হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত। এদিকে বাকি দুই শিশুও ভয়ে পালিয়ে যায়।

সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন তদন্তকারীরা। দুই শিশুকে ফুটেজে থাকা বিকাশ মাহাতো নামের এক যুবককে দেখায় পুলিশ। তারা চিহ্নিত করে, সেইই মূল অপরাধী। এর পর, পুলিশ বিকাশকে তার বাড়ি থেকে গ্রেফতার করে। তার পোশাকে রক্তের দাগ মেলে। পুলিশ সুপার জগন্নাথ রেড্ডি জানিয়েছেন, নিহতের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Post Views: 178

Continue Reading

Previous: কাশি এবং জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি এনসিপি নেতা শরদ পওয়ার
Next: অনভিজ্ঞতা অধিনায়কের চোটই কাল হয়ে দাঁড়াল, বিশ্বকাপের অভিষেক ম্যাচে স্কটল্যান্ডের কাছে ধরাশায়ী ইটালি

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.