Skip to content
জুন 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ‘মিছিল করুন, কিন্তু ফিরতে পারবেন না’, মমতাকে খোঁচা শুভেন্দুর

‘মিছিল করুন, কিন্তু ফিরতে পারবেন না’, মমতাকে খোঁচা শুভেন্দুর

Online Desk জুন 23, 2026
suvendu-mamata-1.jpg

ওঙ্কার ডেস্ক: বাজেট অধিবেশনে মঙ্গলবার বিধানসভায় ভাষণ দেওয়ার সময় তৃণমূল সরকারের একাধিক দুর্নীতি নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে এদিন নিজের ভাষণে বিরোধীদের রাজনৈতিক কর্মসূচির উপর বাধা না দেওয়ার আশ্বাস দেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিয়ে রাজ্যের প্রশাসনিক প্রধান বলেন, ‘রোজ মিছিল করুন, কিন্তু ফিরতে পারবেন না।’

শুভেন্দু অধিকারী এদিন জানান, প্রাক্তন মুখ্যমন্ত্রী রানি রাসমণি সরণীতে অবস্থানের জন্য আবেদন করেছিলেন। কিন্তু রাজ্য সরকারের তরফে ধর্মতলার ওয়াই চ্যালেনে অবস্থানের জন্য অনুমতি দেওয়া হয়। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী রানি রাসমণিতে বসব বলে জানিয়েছিলেন। পুলিশ আমায় জিজ্ঞাসা করল কী করব? আমি বললাম ওয়াই চ্যানেলে দিন।’ উল্লেখ্য, তৃণমূল জমানায় শুভেন্দু অধিকারী শেষ পাঁচ বছর বিরোধী দলনেতা হিসেবে ভূমিকা পালন করেছিলেন। তিনি বিরোধী দলনেতা থাকাকালীন একাধিক বার অভিযোগ করেছিলেন, রাজ্য সরকার তাঁকে কর্মসূচি করতে দিতেন না বলে। প্রায় সময় তাঁকে আদালতের দ্বারস্থ হতে হয়েছে। শুধু তাই নয়, বিধানসভা থেকেও শুভেন্দু অধিকারীকে একাধিকবার সাসপেন্ড করা হয়েছে।

এদিন শুভেন্দু অধিকারী বলেন, ‘তৃণমূল সরকার পাঁচ বছরে কতবার হাউস থেকে বের করেছেন? পাঁচ বার বের করেছেন। সাড়ে ১১ মাস বাইরে রেখেছেন। কত মামলা করেছেন? ১০২ মামলা হয়েছে। আমরা এখনও বলিনি মুখে লিউকোপ্লাস্ট লাগাতে।’ বিরোধীদের প্রতিটি প্রশাসনিক বৈঠকে ডাকা হয়েছে বলেও জানান ভবানীপুরের বিধায়ক। তবে তাঁর সরকার বিরোধী কন্ঠকে দমন করার পথে হাঁটবে না বলে সার্বিক ভাবে বার্তা দিলেন তিনি।

Post Views: 36

Continue Reading

Previous: সুরাবর্দি দিয়ে শুরু, বঙ্গে বিজেপি সরকারের আমলে আরও হবে নাম বদল, কমিটি গড়ে দিলেন মুখ্যমন্ত্রী
Next: ২৩ জুন : রক্ত-আন্দোলনের ৭৭ বছর ! প্রতিকূলতার মাঝেও আলো জ্বলবেই বাংলাদেশ

সম্পর্কিত গল্প

suvendu-nn.jpg

সুরাবর্দি দিয়ে শুরু, বঙ্গে বিজেপি সরকারের আমলে আরও হবে নাম বদল, কমিটি গড়ে দিলেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 23, 2026
IPL.jpg

অর্ধেক টাকায় দিল্লিতে ঋষভ, কুলদীপ যাচ্ছেন লখনউ

Online Desk জুন 23, 2026
death.jpg

নিট পরীক্ষার পর থেকে নিখোঁজ, পরীক্ষার্থীর দেহ উদ্ধার হল নদীর চরে

Online Desk জুন 23, 2026

You may have missed

Bang.jpg

২৩ জুন : রক্ত-আন্দোলনের ৭৭ বছর ! প্রতিকূলতার মাঝেও আলো জ্বলবেই বাংলাদেশ

Online Desk জুন 23, 2026
suvendu-mamata-1.jpg

‘মিছিল করুন, কিন্তু ফিরতে পারবেন না’, মমতাকে খোঁচা শুভেন্দুর

Online Desk জুন 23, 2026
suvendu-nn.jpg

সুরাবর্দি দিয়ে শুরু, বঙ্গে বিজেপি সরকারের আমলে আরও হবে নাম বদল, কমিটি গড়ে দিলেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 23, 2026
IPL.jpg

অর্ধেক টাকায় দিল্লিতে ঋষভ, কুলদীপ যাচ্ছেন লখনউ

Online Desk জুন 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.