Skip to content
জুন 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • সুরাবর্দি দিয়ে শুরু, বঙ্গে বিজেপি সরকারের আমলে আরও হবে নাম বদল, কমিটি গড়ে দিলেন মুখ্যমন্ত্রী

সুরাবর্দি দিয়ে শুরু, বঙ্গে বিজেপি সরকারের আমলে আরও হবে নাম বদল, কমিটি গড়ে দিলেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 23, 2026
suvendu-nn.jpg

ওঙ্কার ডেস্ক: সম্প্রতি কলকাতা পুরসভা শহরের পার্ক সার্কাসের সুরাবর্দি অ্যাভিনিউয়ের নাম বদলে গোপাল মুখার্জি রোড করার সিদ্ধান্ত নিয়েছে। যা নিয়ে রাজ্যে চলছে চর্চা। এই আবহে পশ্চিমবঙ্গে আরও একাধিক রাস্তা বা জায়গার নাম বদল হতে চলেছে বলে ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার বিধানসভায় রাজ্যের প্রশাসনিক প্রধান ভাষণ দেওয়ার সময় নাম মূল্যায়নের জন্য একটি কমিটি গড়ে দেন। যার মাথায় বসানো হয় কার্তিক মহারাজকে।

রাজ্যপালের ভাষণের উপর মঙ্গলবার অধিবেশন ছিল বিধানসভায়। সেই সময় রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সুরাবর্দি অ্যাভিনিউয়ের নাম বদল নিয়ে প্রশ্ন তোলেন। তার পর জবাবি ভাষণে মুখ্যমন্ত্রী বলেন, ‘সুরাবর্দির নাম থাকবে না। এই কলকাতায় কোনও মোঘল-পাঠানের নাম থাকবে না।’ তিনি নতুন করে নামকরণ মূল্যায়নের জন্য নয়া কমিটির কথা ঘোষণা করেন। তিনি জানান, কার্তিক মহারাজের নেতৃত্বে ওই কমিটি কাজ করবে। কারও কোনও প্রস্তাব থাকলে সেখানে জানানোর অনুরোধ করেন তিনি। প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের মতো দেশভক্ত কোনও ব্যক্তি থাকলে তাঁদের নামে রাস্তার নামকরণ করতে কোনও আপত্তি নেই বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট করে দেন ভগিনী নিবেদিতা ছাড়া কোনও বিদেশির নাম কলকাতায় থাকবে না।

কলকাতা পুরসভা সম্প্রতি যে সুরাবর্দি অ্যাভিনিউ এর নাম বদলের সিদ্দধান্ত নিয়েছে। তা সমালোচনা তৈরি হয়েছে। বিরোধীরা এবং ইতিহাসবিদদের একাংশ দাবি করেছেন, গ্রেট ক্যালকাটা কিলিং খ্যাত সুরাবর্দির নামে ওই রাস্তার নামকরণ করা হয়নি। সেটি ছিল অধ্যাপক এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্যের নামে।

Post Views: 35

Continue Reading

Previous: অর্ধেক টাকায় দিল্লিতে ঋষভ, কুলদীপ যাচ্ছেন লখনউ
Next: ‘মিছিল করুন, কিন্তু ফিরতে পারবেন না’, মমতাকে খোঁচা শুভেন্দুর

সম্পর্কিত গল্প

suvendu-mamata-1.jpg

‘মিছিল করুন, কিন্তু ফিরতে পারবেন না’, মমতাকে খোঁচা শুভেন্দুর

Online Desk জুন 23, 2026
IPL.jpg

অর্ধেক টাকায় দিল্লিতে ঋষভ, কুলদীপ যাচ্ছেন লখনউ

Online Desk জুন 23, 2026
death.jpg

নিট পরীক্ষার পর থেকে নিখোঁজ, পরীক্ষার্থীর দেহ উদ্ধার হল নদীর চরে

Online Desk জুন 23, 2026

You may have missed

Bang.jpg

২৩ জুন : রক্ত-আন্দোলনের ৭৭ বছর ! প্রতিকূলতার মাঝেও আলো জ্বলবেই বাংলাদেশ

Online Desk জুন 23, 2026
suvendu-mamata-1.jpg

‘মিছিল করুন, কিন্তু ফিরতে পারবেন না’, মমতাকে খোঁচা শুভেন্দুর

Online Desk জুন 23, 2026
suvendu-nn.jpg

সুরাবর্দি দিয়ে শুরু, বঙ্গে বিজেপি সরকারের আমলে আরও হবে নাম বদল, কমিটি গড়ে দিলেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 23, 2026
IPL.jpg

অর্ধেক টাকায় দিল্লিতে ঋষভ, কুলদীপ যাচ্ছেন লখনউ

Online Desk জুন 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.