Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • পশ্চিম মেদিনীপুর-সহ চার জেলায় বন্যা পরিস্থিতি, ব্যবস্থা নিতে আধিকারিকদের দায়িত্ব দিলেন মুখ্যমন্ত্রী

পশ্চিম মেদিনীপুর-সহ চার জেলায় বন্যা পরিস্থিতি, ব্যবস্থা নিতে আধিকারিকদের দায়িত্ব দিলেন মুখ্যমন্ত্রী

Online Desk জুলাই 16, 2025
mamata-dd.jpg

নিজস্ব প্রতিনিধি, ওঙ্কার বাংলা: রাজ্যের বিভিন্ন জেলায় চলছে ভারী বর্ষণ। এই আবহে জল ছেড়েছে দামোদর ভ্যালি কর্পোরেশন। আর এর ফলে পশ্চিম মেদিনীপুর-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। কী ভাবে এই পরিস্থিতি মোকাবিলা করা হবে, তার পথ খুঁজতে মঙ্গলবার নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, দুর্যোগ মোকাবিলায় সচিব পর্যায়ের আধিকারিকদের বিভিন্ন জেলার দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম ও হুগলি জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। তাই সেখানে পাঠানো হয়েছে অতিরিক্ত দল। জানা যাচ্ছে জল ঢুকে পড়েছে গ্রাম ও লোকালয়ে, চাষের জমিতেও জল ঢুকে গিয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার জন্য যে চার জনকে দায়িত্ব দেওয়া হয়েছে তাঁরা হলেন কৃষি দফতরের বিশেষ কমিশনার হৃষীকেশ মোদী, জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের সচিব সুরেন্দ্র গুপ্ত, দুর্যোগ ব্যবস্থাপনা এবং বিপর্যয় মোকাবিলা দফতরের সিনিয়র বিশেষ সচিব প্রিয়াঙ্ক সিংহ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের বিশেষ সচিব ইউনিস ঋষিণ ইসমাইল। বন্যা পরিস্থিতি খতিয়ে দেখবেন তাঁরা, পাশাপাশি দুর্গত মানুষজনকে সাহায্য করতে উদ্যগ নেবেন এই সচিবরা।

এ ছাড়া পূর্ব বর্ধমানের দায়িত্ব দেওয়া হয়েছে ক্রেতা সুরক্ষা দফতরের নীলম মীনা এবং ল্যান্ড রেকর্ড ও সার্ভে দফতরের ডিরেক্টর বিভু গোয়েলকে। বীরভূম জেলার বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে দায়িত্ব দেওয়া হয়েছে শিল্প দফতরের সচিব বন্দনা যাদব, অর্থ দফতরের সচিব দেবীপ্রসাদ করণমকে। হুগলি জেলার দায়িত্ব পেয়েছেন শিক্ষা দফতরের সচিব বিনোদ কুমার, পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগমের ম্যানেজিং ডিরেক্টর অভিষেক কুমার তিওয়ারি।

Post Views: 103

Continue Reading

Previous: উত্তরপ্রদেশে নাবালিকাকে গনধর্ষণের ঘটনা, সমাজমাধ্যামে পরচিত আর নিজের সহপাঠী বিরুদ্ধে অভিযোগ
Next: ইছামতি নদীর উপর বেহাল সেতু , জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন স্থানীয় মানুষ

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.