Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • মুখ্যমন্ত্রীর দেওয়া চিঠি ছিঁড়ে প্রতিবাদ বিজেপি নেতার, বিক্ষোভে সামিল এসএসসি চাকরিপ্রার্থীরা

মুখ্যমন্ত্রীর দেওয়া চিঠি ছিঁড়ে প্রতিবাদ বিজেপি নেতার, বিক্ষোভে সামিল এসএসসি চাকরিপ্রার্থীরা

Online Desk এপ্রিল 9, 2025
WhatsApp-Image-2025-04-09-at-17.15.28_aca14704.jpg

ওঙ্কার ডেস্ক: এসএসসি চাকরিপ্রার্থীদের প্রতিবাদে বিক্ষোভরত প্রাক্তন বিচারপতি তথা বর্তমান বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। চাকরিহারাদের নিয়ে মঙ্গলের পর বুধবারেও এসএসসি দফতরে গিয়েছেন তিনি। দেখা করেছেন এসএসসি-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে।
বুধবার বিকাশ ভবনে গিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে চিঠি দেওয়ার কথা ছিল অভিজিতের কিন্তু তার আগেই কসবায় বিক্ষোভরত শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে তা ছিঁড়ে ফেলেন তিনি। চিঠি ছেড়ার সময় তিনি বলেন, “সরকারের সদিচ্ছার অভাবেই মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক বানচাল হয়ে গেল। এর জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর প্রশাসন।’’ পাশাপাশি বুধবার এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থের সঙ্গে কথা বলেন অভিজিৎ তারপর তিনি জানান, “আজকের কথাবার্তার মধ্য দিয়ে বোঝা গিয়েছে যে, এসএসসি চাইলে ওএমআরের মিরর ইমেজ থেকে যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশ করতে পারে।’’ তিনি আরও জানান, এসএসসি প্রতিবাদে তিনি বিকাশ ভবন যাবেন না কসবায় চিঠি ছিঁড়ে ফেলাই তাঁর প্রতিবাদ।
শিক্ষামন্ত্রী অভিজিতের কথার পাল্টা কটাক্ষ করে বলেন, “ উনি নিজেই মুখ্যমন্ত্রীকে লেখা চিঠি আমাকে দিতে চেয়েছিলেন। পরে জানিয়েছেন, তিনি আসবেন না। তা ছাড়া, এখানে এলেন না, কিন্তু এসএসসি দফতরে গেলেন ? ওটাও তো সরকারি অফিস ! এর নেপথ্যে অন্য রাজনৈতিক কারণ জড়িত থাকতে পারে।’’ শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ভেস্তে যাওয়ায় সরকারকেই দায়ি করছেন অভিজিৎ।

Post Views: 135

Continue Reading

Previous: বাংলায় ওয়াকফ সম্পত্তি রক্ষা করবেন তিনি, মুসলিমদের বার্তা মমতার
Next: মোহনবাগান বনাম বেঙ্গালুরু আইএসএল ফাইনালের টিকিট বিক্রি শুরু, টিকিট কী করে কাটবেন জেনে নিন!

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.